নিউজ পোল ব্যুরো: ফের আলোচনায় আইপিএল। যদিও শুরু হতে এখনও অনেকটাই দেরি। তবে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়ে ফ্রাঞ্চাইজিগুলি। কারণ চলতি মাসেই খেলোয়াড়দের রিটেইন তালিকা প্রকাশ করার কথা IPL দলগুলির। কারণ এবছরই আইপিএল ২০২৬-এর নিলাম। গতবারের মত মেগা নিলাম নয়। এবার মিনি নিলাম। তাই দেশের মাটিতেই হয়ত বসতে চলেছে সেই নিলামের আসর। প্রথমে আবু ধাবি, ওমানের নাম শোনা গেলেও সেই সম্ভাবনা এখন নেই বললেই চলে। যদি সত্যিই তা হয় তাহলে ২০২২ এর পর আবার দেশের মাটিতে আইপিএলের নিলাম হতে চলেছে। শনিবার, ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট বাতিল হওয়ার কিছুক্ষণের মধ্যেই IPL ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের রিটেনশন (IPL 2026 Retention) তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছে আইপিএল-এর (IPL) অফিসিয়াল সম্প্রচারক জিও হটস্টার (JioHotstar)।
আরও পড়ুন:Ryan Williams an Jay Gupta: ভারতীয় ক্যাম্পে যোগ দিলেন রায়ান উইলিয়ামস এবং জয় গুপ্তা
সূত্রের খবর অনুযায়ী, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল সম্প্রচারক সংস্থা জিও হটস্টার(Jio Hotstar) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজিগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৫ নভেম্বর ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করতেই হবে। বলা চলে, আগে থেকেই সম্ভবনাকে সামনে রেখে ১৫ তারিখ ধরেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। আশা করা যাচ্ছে, নির্ধারিত তারিখেই রিটেনশন তালিকা প্রকাশ করবে সমস্ত আইপিএল ( IPL) দল।

গত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য ফেরাতে পারেননি অভিজ্ঞ ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে। বহু ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, ক্রিকেটে রাহানের অভিজ্ঞতা থাকলেও কেকেআর ( KKR) দলের গঠন এবং প্লেয়ারদের মনোভাব বুঝে উঠতে প্রথম দিকে অসমর্থ ছিলেন তিনি। যার কারণে সহজ ম্যাচেও হারতে হয়েছিল শাহরুখের দলকে।
বেশ কয়েকটি সূত্র বলছে, আসন্ন সিজনে ঘুরে দাঁড়াতে একজন দক্ষ অধিনায়ক এবং একজন উইকেট রক্ষক খুঁজছে কেকেআর (KKR)। মাঝে শোনা গিয়েছিল, দুই বিভাগের শূন্যস্থান পূরণ করতে কে এল রাহুলকে দলে নিতে পারে তারা। তবে শেষ পর্যন্ত দিল্লি তাঁকে ছাড়বে কিনা সেটা স্পষ্ট নয়। এও শোনা গিয়েছিল, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দলে নিতে পারে কেকেআর (KKR)। যদিও সেই সম্ভাবনায় ইতিমধ্যেই জল ঢেলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ম্যানেজমেন্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন ভারতের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সেই মর্মে, ইতিমধ্যেই ম্যানেজমেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। একাধিক সূত্রের দাবি, RR ছেড়ে খুব সম্ভবত চেন্নাই সুপার কিংস অথবা দিল্লিতে যোগ দিতে পারেন সঞ্জু। তা নিয়ে নাকি ইতিমধ্যেই দুই দলের সাথে কথাবার্তাও নাকি হয়েছে ভারতীয় তারকার। এখন দেখার রাজস্থান সঞ্জুকে ছাড়ে কিনা।
