Ryan Williams an Jay Gupta: ভারতীয় ক্যাম্পে যোগ দিলেন রায়ান উইলিয়ামস এবং জয় গুপ্তা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস (Ryan Williams) যোগ দিয়েছেন ভারতীয় ক্যাম্পে। তিনি সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাকে। বেঙ্গালুরুতে জাতীয় ক্যাম্পে অনুশীলন শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন:Android Phone: পরপর পাঁচ ফোনে AI প্রসেসর ও মেগা ব্যাটারি, টেক দুনিয়ায় নতুন লড়াই শুরু

৩২ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান উইলিয়ামসকে ভারতের হয়ে খেলার জন্য তাঁর অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করতে হয়েছে। বেঙ্গালুরু এফসি-র ট্রেনিং সেন্টারে ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chetri) উইলিয়ামসকে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র হস্তান্তর করেন। বেঙ্গালুরুর হয়েই উইলিয়ামস ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলেন। উইলিয়ামসের মা ছিলেন ভারতীয়। মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস। তাই তার ভারতে খেলার সুযোগ তৈরি হয়েছে। বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতীয় দলে খেলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে এটা দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে জাপানে জন্মগ্রহণকারী ইজুমি আরাতা ২০১২ সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধেই রায়ান উইলিয়ামস প্রথম খেলবেন। বাংলাদেশও এই নিয়মে হামজা চৌধুরীকে (Hamza Chowdhury) খেলিয়েছিল ভারতের বিরুদ্ধে। তারপর থেকেই ফের ওঠে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের খেলানোর প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় উইলিয়ামস নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই মুহূর্ত উইলামসের কাছে একিরাশ আবেগে ভরা। তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে যা সত্য বলে মেনে এসেছি আজ তা সরকারি ভাবে সম্পন্ন হল। এই দেশ আমাকে যে ভালোবাসা, সুযোগ এবং আপন করে নেওয়ার অনুভূতি দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ভারত, আমি এখন তোমাদেরই একজন!”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, উইলিয়ামস ২০১৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছিলেন এবং ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিনিয়র দলের হয়ে একটি ম্যাচ খেলেন। ইংল্যান্ডের ফুলহ্যাম এবং পোর্টসমাউথের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩ সালে তিনি আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। শুধু রায়ান উইলিয়ামস নন, রবিবার বেঙ্গালুরুতে জাতীয় ক্যাম্পে যোগ দিয়েছেন জয় গুপ্তা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পরই ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপের সেমিফাইনালে খেলবেন তিনি। চলতি মরশুমেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন জয় গুপ্তা। তিনি ছাড়াও ইস্টবেঙ্গল থেকে নাওরেম মহেশ সিং এবং আনোয়ার আলী রয়েছেন জাতীয় ক্যাম্পে।