নিউজ পোল ব্যুরো: স্মার্টফোন বাজারে (Android Phone) ফের উত্তেজনা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক সংস্থা একগুচ্ছ আল্ট্রা ফ্ল্যাগশিপ মডেল (Ultra Flagship Smartphones) লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমী ও গেমার সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, তিনটি নতুন মডেলে থাকছে অত্যাধুনিক প্রসেসর —যা পারফরম্যান্সের দিক থেকে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথমেই নজর কাড়ছে রিয়েলমি GT 8 । অনলাইন গেম, হাই গ্রাফিক্স ও দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের কথা মাথায় রেখেই এই ফোন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, গেমারদের জন্য এটি হতে চলেছে আদর্শ ‘পাওয়ার–বিস্ট’। ফোনটিতে থাকবে বিশাল ৭০০০ mAh ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে কয়েক মিনিটে চার্জ হয়ে যাবে ফোন। ডিসপ্লে বিভাগেও চমক—৬.৭৯ ইঞ্চির, যা ভিডিও ও গেমের অভিজ্ঞতাকে করবে আরও বাস্তব। ব্যাক ক্যামেরা সেটআপে রয়েছে তিনটি লেন্স, যার মধ্যে পাওয়া যাবে Telephoto Lens—ফলে জুম করেও পাওয়া যাবে ঝকঝকে ছবি। যারা ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফিতে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য বাজারে আসছে ভিভোর এক্স৩০০ সিরিজ । এই সিরিজে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী নতুন প্রসেসর । চিনে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শেষ, এবার ভারতের বাজারে ‘মেগা এন্ট্রি’। এই ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা (200MP Camera)—যা পোর্ট্রেট ও ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আলাদা মাত্রা দেবে বলে দাবি সংস্থার।
আরও পড়ুন:NEET PG Counselling 2025: প্রথম রাউন্ডের সময়সীমা বাড়াল MCC, বদল আসছে আসন বিন্যাসেও
এছাড়া ডিসেম্বর থেকেই পাওয়া যাবে iQOO 15 স্মার্টফোন—যেখানে ব্যবহৃত হচ্ছে Qualcomm Snapdragon 8 Elite Gen-5 প্রসেসর। এই ফোনেও থাকছে Telephoto Zoom Lens এবং বিশাল 7000mAh Battery। দাম হতে পারে ৬০–৭০ হাজার টাকার মধ্যে। বিশেষত্ব—ফোনটিতে থাকবে নতুন OS 6।প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিচ্ছে OnePlus 15 (OnePlus-15)। প্রসেসর ও ফিচারের দিক থেকে iQOO 15–এর সমতুল্য হলেও অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে 7300mAh Battery এবং 120W Fast Charging।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও বাজারে আসতে চলেছে Oppo Find X9—যেখানে থাকছে Hasselblad Tuned Camera, আর ভারতের সংস্থা Lava আনছে Agni Series (Lava Agni Series) যার অন্যতম আকর্ষণ—7000mAh Battery Backup।নতুন এই ফ্ল্যাগশিপ ঢেউ–এ স্মার্টফোন বাজার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।
