নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ব্যবহৃত গুগল ফোন অ্যাপ বা গুগল ডায়ালারে এসেছে বড় পরিবর্তন। নতুন ‘Material You Expressive’ ডিজাইন একদিকে যেমন দেখতে ঝকঝকে ও আকর্ষণীয়, অন্যদিকে অনেকের কাছে ব্যবহার করতে গিয়ে তা বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে। বিশেষ করে ডায়ালপ্যাড ও ইনকামিং কল স্ক্রিনে হঠাৎ বদল ধরা পড়েছে।
আরও পড়ুন: Kolkata Metro: এই রুটে মেট্রো চালু হলে কমবে যানজট
গুগল জানিয়েছে, ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে ধাপে ধাপে এই পরিবর্তন চালু করা হচ্ছে। তবে সব স্মার্টফোনে(Smartphone) একসঙ্গে এ আপডেট(Update) কার্যকর হয়নি। কেবলমাত্র সেইসব ফোনেই পরিবর্তন এসেছে, যেগুলোতে ডিফল্ট গুগল ডায়ালার ব্যবহার করা হয়। রিয়েলমি, অপো, ওয়ানপ্লাস, মোটোরোলা ও রেডমি ব্র্যান্ডের ফোনে নতুন ডায়ালপ্যাড দৃশ্যমান হলেও স্যামসাং, ভিভো বা অ্যাপলের মতো ব্র্যান্ডে কোনো পরিবর্তন দেখা যায়নি। কারণ এসব কোম্পানি নিজেদের আলাদা ডায়ালার ব্যবহার করে থাকে।পরিবর্তনের ফলে অনেকে অভিযোগ করেছেন, জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতে গিয়ে নতুন ইন্টারফেসে সমস্যায় পড়ছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, সফটওয়্যার আপডেটের সময় এমন পরিবর্তন হওয়া স্বাভাবিক হলেও ব্যবহারকারীর অভ্যাস ও সুবিধার বিষয়টি গুগলের আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল।তবে যাদের কাছে নতুন ডিজাইনটি অসুবিধাজনক মনে হচ্ছে, তারা সহজেই আগের ডায়ালপ্যাডে ফিরে যেতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে Phone by Google অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করলেই পুরনো ডায়ালপ্যাড ফিরে আসবে। ফলে ব্যবহারকারী চাইলে নতুন ডিজাইন ব্যবহার করতে পারবেন, আবার ইচ্ছে করলে আগের পরিচিত ইন্টারফেসও ফেরত পাওয়া সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
