নিউজ পোল ব্যুরো:গোটা দেশ তোলপাড় করছে সংবিধান সংশোধনী বিল (Constitution Amendment Bill 2025) নিয়ে বিতর্ক।সংবিধান সংশোধনী বিলের ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি দুর্নীতি বা অপরাধে অন্তত ৩০ দিন জেলে কাটান,তবে ৩১তম দিনেই তাদের পদ হারাতে হবে।ইতিমধ্যেই লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/24/matua-brothers-conflict-shantanu-subrata-thakur/
কিন্তু এই বিল (Constitution Amendment Bill 2025) নিয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য।তিনি জানিয়েছেন,সংবিধান সংশোধনী বিলের প্রাথমিক প্রস্তাবে প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।তখন শুধু মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী,রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের জন্য এই আইন আনার পরিকল্পনা ছিল।
কিরণ রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘প্রধানমন্ত্রীও দেশের নাগরিক, তাঁকেও কোনও বিশেষ সুরক্ষা দেওয়া উচিত নয়।'” এর পরই বিলের খসড়ায় প্রধানমন্ত্রীর পদ অন্তর্ভুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্য আরও প্রকাশ্যে আসে, “অধিকাংশ মুখ্যমন্ত্রীই আমাদের দলের। যদি আমাদের দলের কেউ ভুল করে, তাদেরও পদ ছাড়তে হবে। সব দলেরই নৈতিকতা থাকা উচিত। বিরোধীরা যদি নৈতিকতার পথে চলত, তবে তারা এই বিলকে স্বাগত জানাত।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিলটি দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, দেশের উচ্চ পদে থাকা ব্যক্তিদের জন্য নৈতিকতার মানদণ্ড নির্ধারণে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর নাম বাদ থাকার তথ্য সামনে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন এবং সমালোচনা উস্কে দিয়েছে।
এবার দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো এবং সংসদ এই বিলের প্রস্তাবিত দিকনির্দেশনা নিয়ে কতটা সমর্থন বা প্রতিক্রিয়া জানায়। দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন পদে থাকা ব্যক্তিদের নৈতিকতা এবং জবাবদিহি নিয়ে এই বিল আলোচনার কেন্দ্রে রয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
