নিউজ পোল ব্যুরো:বিহারের ভোটপর্ব যত এগোচ্ছে,ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তাপমাত্রা।রবিবার সাসারাম ও আরওয়ালের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bihar rally) ফের আক্রমণ শানালেন কংগ্রেস ও আরজেডি-র বিরুদ্ধে।তাঁর অভিযোগ,-“বিরোধী দলগুলি নিজেদের ভোটব্যাঙ্ক রক্ষার জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে,দেশের নিরাপত্তা নিয়ে খেলছে।”অমিত শাহের কটাক্ষ,-“রাহুল গান্ধী যে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন,তা আসলে বিহারের দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য নয়,বরং অনুপ্রবেশকারীদের বাঁচানোর রাজনীতি।”তিনি আরও বলেন,-“রাহুল যত যাত্রা করুন,অনুপ্রবেশকারীদের বাঁচাতে পারবেন না।প্রত্যেক অনুপ্রবেশকারীকে আমরা চিহ্নিত করে দেশ থেকে বার করে দেব।ভারতীয় নাগরিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কোনও আপস নয়।”
জাতীয় নিরাপত্তা ইস্যুতে ফের কড়া হুঁশিয়ারি দিয়ে শাহ (Amit Shah Bihar rally) বলেন,-“বিহারে কি কোনও অনুপ্রবেশকারীর থাকা উচিত!এঁরাই আমাদের তরুণদের চাকরি কেড়ে নিচ্ছেন,দরিদ্রদের রেশন দখল করছেন,দেশের ভিত দুর্বল করছেন।”তিনি আরও মন্তব্য করেন,-“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিহারে শিল্প করিডর তৈরি করছেন,সেখানে রাহুল-তেজস্বীরা বানাতে চাইছেন অনুপ্রবেশ করিডর।এই পার্থক্যটাই বোঝায়,কার রাজনীতি উন্নয়নের,আর কার রাজনীতি বিভাজনের।”রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগ নিয়েও কটাক্ষ করেন শাহ।প্রশ্ন তোলেন,-“যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে রাহুল বলছেন, তাঁরা আদৌ ভারতীয় নাগরিক তো!যদি সত্যিই ভোট চুরি হয়ে থাকে, তাহলে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন না কেন!”বিহারের ভোটমঞ্চ থেকে শাহের এই বক্তব্যে কার্যত নতুন করে উস্কে উঠেছে অনুপ্রবেশ বিতর্ক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিজেপির দাবি,-“দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিক অধিকার রক্ষা করাই সরকারের অগ্রাধিকার,” অন্যদিকে বিরোধীদের পাল্টা অভিযোগ,-“বিজেপি ভোটের আগে বিভাজনের রাজনীতি ছড়িয়ে দেশকে মেরুকরণের পথে ঠেলে দিচ্ছে।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে,-শাহের এই কড়া ভাষা শুধু বিরোধীদের কোণঠাসা করতেই নয়,বরং বিহারের ভোটারদের সামনে বিজেপির জাতীয়তাবাদী অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার কৌশল।একদিকে রাহুল-তেজস্বীরা ভোটাধিকার রক্ষার কথা বলছেন।অন্যদিকে শাহের বার্তা,—“দেশের নিরাপত্তা সর্বাগ্রে, অনুপ্রবেশকারীদের রেহাই নয়।”
