Rajnath Singh nuclear response:“ভারত প্রস্তুত” ট্রাম্পের পারমাণবিক দাবি ঘিরে জবাবে দৃঢ় বার্তা রাজনাথ সিংহের!

দেশ

নিউজ পোল ব্যুরো:আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা।কয়েক দিন আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন,-আমেরিকা ফের মাটির নীচে পরমাণু অস্ত্র পরীক্ষা করবে।যুক্তি দিতে গিয়ে তিনি দাবি করেন,-“রাশিয়া,চিন,এমনকি পাকিস্তানও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে।”তাঁর এই মন্তব্যেই চাঞ্চল্য ছড়ায় বিশ্বমহলে।বিশেষত পাকিস্তানের নাম নেওয়ায় উদ্বেগ বেড়েছে দক্ষিণ এশিয়ায়। তবে এ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের (Rajnath Singh nuclear response) বক্তব্য অত্যন্ত সংযত ও দৃঢ়।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/09/kalyan-banerjee-sir-controversy-supreme-court-warning/

রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,-“যারা যা পরীক্ষা করতে চায়, করতে দিন।আমরা কীভাবে তাদের আটকাব।তবে একটা কথা স্পষ্ট— যা-ই হোক না কেন,ভারত সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।”রাজনাথের এই মন্তব্যে স্পষ্ট,-ভারত কোনও প্ররোচনায় পা দিতে রাজি নয়,কিন্তু দেশের নিরাপত্তা রক্ষায় কোনও ঘাটতিও রাখবে না।পাকিস্তান যদি সত্যিই প্রকাশ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা করে,তবে ভারতও কি পাল্টা পদক্ষেপ নেবে!এই প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর কূটনৈতিক উত্তর,-“আগে ওদের করতে দিন, তারপর দেখা যাবে।”প্রসঙ্গত,গত ৩০ বছরে আমেরিকা কোনও পরমাণু পরীক্ষা করেনি।কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন,-রাশিয়া ও চিনের সঙ্গে চলা ঠান্ডা সম্পর্কের প্রেক্ষিতে ট্রাম্প হয়তো একটি কৌশলগত বার্তা দিতে চেয়েছেন।

তাঁর বক্তব্য,-“রাশিয়া,চিন,পাকিস্তান গোপনে পরমাণু পরীক্ষা করছে।একমাত্র আমেরিকাই এত দিন তা বন্ধ রেখেছিল।”ট্রাম্পের মন্তব্যের পর ভারতও প্রতিক্রিয়া জানায়।পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,-“অবৈধ ও গোপন পারমাণবিক কার্যকলাপের সঙ্গে পাকিস্তানের অতীত ইতিহাসের সঙ্গতি আছে।বহু বছর ধরে চোরাচালান,নিয়মভঙ্গ আর গোপনীয়তার ওপরই তৈরি ওদের পারমাণবিক প্রকল্প।”তবে ইসলামাবাদ ট্রাম্পের দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাকিস্তানের তরফে জানানো হয়েছে,-“আমরা একতরফাভাবে পারমাণবিক পরীক্ষা স্থগিত রেখেছি।গোপনে কোনও পরীক্ষা হয়নি,হচ্ছেও না।”আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে,-ট্রাম্পের এই মন্তব্য নতুন এক পারমাণবিক উদ্বেগ তৈরি করেছে।রাশিয়া,চিন ও পাকিস্তানকে উদ্দেশ করে তাঁর এই পরোক্ষ হুঁশিয়ারি যেমন মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির অংশ,তেমনই ভারত-পাক সম্পর্কেও তার প্রতিফলন পড়তে পারে। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের (Rajnath Singh nuclear response) স্পষ্ট বার্তা,—“ভারত শান্তি চায়,কিন্তু প্রয়োজন হলে জবাব দিতেও জানে।”