নিউজ পোল ব্যুরো:শ্রীরামপুর থেকে — ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রসঙ্গে কড়া অবস্থান নিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee statement)।রবিবার শ্রীরামপুরে তৃণমূলের সহায়তা ক্যাম্প থেকে তিনি প্রশ্ন তুলেন, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে,তাঁদের কেন এনুমারেশন ফর্ম না দিলে ভোটাধিকার থাকবে না — এ সিদ্ধান্ত কীভাবে গ্রহণযোগ্য হতে পারে!
আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/09/modi-vs-lalu-katta-sarkar-tawa-roti-bihar-election-2025/
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়,-“যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে তাঁকে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে;কিন্তু ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবে না — এটা বোধগম্য নয়।২০২৪ বা ২০২৫-এ যিনি ভোট দিয়েছেন, তাঁর ভোটাধিকার কেন থাকবে না!”তিনি বলেন,-এসআইআর শুরু হওয়ার আগ থেকেই তৃণমূল এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে এসেছে এবং যদি কোনও বৈধ ভোটারের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়,তবে তিনি নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটি নেবেন।সাংসদের আরও বক্তব্য, “আন্দোলন হবে — যা হওয়ার হবে।সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি নিজে শুরু করব,নির্বাচন কমিশনকে,বিজেপিকে,নরেন্দ্র মোদীকেও আমি দেখে নেব — রাজনৈতিকভাবে ও আইনগতভাবে।একটা ভোটারের নাম কাটা হবে না।কোনও মুসলিম ভোটারের নাম কাটতে দেব না।তারা ভারতের নাগরিক; তাদের জন্য স্বাধীনতা ও আইনি সুরক্ষা আছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee statement) এসআইআর প্রসঙ্গে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে সতর্ক করেন যে,-“যে যারা ১৯৭১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে এসেছেন,তাদের তাড়ানোর চেষ্টা করা হচ্ছে — এটা সাম্প্রদায়িক এবং অনৈতিক।”তিনি আরও আভাস দেন যে,-বিজেপি এসআইআর-কে সমর্থন করলেও শেষ পর্যন্ত এরই ‘ব্যাক ফায়ার’ হবে তাদের নিজের ওপর — আগামী নির্বাচনে তা প্রতিফলিত হবে বলে তার দাবি।শীতের আবহাওয়ার মধ্যেও এসআইআর ইস্যু রাজ্যের রাজনৈতিক বাতাস উত্তপ্ত করছে। তৃণমূলের এই তীব্র প্রতিক্রিয়া ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুমকি নির্বাচনী সময়ে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক সংহতিকে আরও তীব্র করায় ভূমিকা রাখছে — যেখানে শাসক ও বিরোধী দলের মনস্তাত্ত্বিক লড়াই এখন আইনগত চক্রান্তের অভিযোগ ও প্রতিহিংসার আশঙ্কায় রূপ নিতে বসেছে।
