নিউজ পোল ব্যুরো: বিবর্তনের ইতিহাস হাজার বছরের। কিন্তু নিঃশব্দে, বর্তমান সময়েও মানবজাতি এক নতুন শারীরিক বিবর্তনের পথে এগোচ্ছে— এমনটাই জানিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। বিশ্বের শীর্ষ স্বাস্থ্য সংস্থা World Health Organization এবং Centers for Disease Control and Prevention -এর তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণা করেছে স্টেপ ট্র্যাকিং অ্যাপ WeWard। তাদের দাবি, বর্তমানের জীবনযাপন এবং দীর্ঘক্ষণ বসে থাকার প্রবণতার ফলে আগামী ২৫ বছরের মধ্যেই মানবজাতির শরীরের গঠন বদলে যাবে। এই গবেষণার মূল বিষয় ছিল Human Physical Evolution (Physical Evolution)।
আরও পড়ুন:NEET PG Counselling 2025: প্রথম রাউন্ডের সময়সীমা বাড়াল MCC, বদল আসছে আসন বিন্যাসেও
এই সম্ভাব্য বিবর্তনের রূপ ফুটিয়ে তুলতে WeWard ব্যবহার করেছে Artificial Intelligence এবং ChatGPT। তৈরি করা হয়েছে ভবিষ্যতের মানব-আকৃতির একটি ডিজিটাল মডেল, যার নাম— Sam। গবেষকরা জানিয়েছে, Sam আসলে আগামী দিনের মানুষের প্রতীক— এক নিষ্ক্রিয়, শরীরচর্চা-বিমুখ প্রজন্মের (Sedentary lifestyle) প্রতিফলন। গবেষণা বলছে, অনলাইন শপিং, Work From Home, অনলাইন মিটিং এবং ডিজিটাল অভ্যাসের কারণে মানুষ ক্রমশ “Couch Confined” হয়ে পড়ছে। বিশ্বের প্রায় ৮০% প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিনের ন্যূনতম শারীরিক সক্রিয়তার মাত্রা ছুঁতে পারেন না। WeWard এই পরিস্থিতিকে বলছে “Physical Inactivity Pandemic”।
মানবদেহে নতুন একটি সমস্যা চিহ্নিত করা হয়েছে— Scrolliosis (Scrolliosis)। দীর্ঘক্ষণ স্ক্রিন স্ক্রোল করার কারণে শরীর সামনে ঝুঁকে যাচ্ছে। ঘাড়, কাঁধ ও পিঠে ব্যথা এখন নিত্যসঙ্গী। গবেষকরা আরও জানিয়েছেন, স্মার্টফোনে ডুবে থাকা এবং অতিরিক্ত Screen Time–এর ফলে দ্রুত বাড়ছে Digital Aging (Digital Age)। ত্বকের রঙে পরিবর্তন, চোখের নীচে কালচে দাগ, আগাম বার্ধক্য— সবকিছুর পেছনে দায়ী স্ক্রিনের নীল আলো। চোখ কম পলক ফেলার ফলে Dry Eyes, Blurry Vision, Low Concentration–এর মতো সমস্যাও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, প্রতি ২০ মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিরতি নেওয়া জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস রক্ত সঞ্চালনেও বাধা সৃষ্টি করে। ফলে পা ফোলা, Varicose Veins, এমনকি Blood Clots–এর ঝুঁকি বাড়তে পারে। এমনকি ২০২০ সালে ব্রিটেনে এক যুবক একটানা গেম খেলার পর Blood Clot–এর কারণে মারা যান।WeWard তাদের প্ল্যাটফর্মে ছবি আপলোড করে ভবিষ্যতের সম্ভাব্য চেহারা দেখার সুযোগও করে দিয়েছে। গবেষকদের মতে— এখনই সতর্ক না হলে Sam–ই হতে পারে মানবজাতির ভবিষ্যৎ রূপ।
