নিউজ পোল ব্যুরো: হালকা শীতের (Winter Season) আমেজে চারিদিকে বিয়ের (Wedding Season) ধুম। প্যান্ডেল, আলো, গানবাজনা—সব মিলিয়ে উৎসবের আবহ। এই সময় অনেকেরই মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, প্রিয়জন বা বন্ধুর বিয়েতে কী উপহার দেওয়া যায়! ফুল, পোশাক, শাড়ি বা মিষ্টি তো সবাই দেয়, তাই একটু আলাদা কিছু দিতে চাইলে সোনা (Gold Price Today) হতে পারে আদর্শ উপহার। ছোট্ট একটা সোনার গহনা বা কয়েনই হোক, এমন উপহার সবসময়ই বিশেষ হয়ে থাকে।বর্তমানে সোনার দর আকাশছোঁয়া হলেও বিগত এক সপ্তাহে দাম কিছুটা কমেছে। ফলে এখনই সোনা কেনার উপযুক্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে (Gold Rate in India) সোনার দর ওঠানামা করলেও দেশীয় বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে। ফলে সাধারণ ক্রেতার নাগালের মধ্যে ফিরেছে সোনার গয়না কেনা।
আজ, ১০ নভেম্বরের হিসাব অনুযায়ী ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) ১ গ্রাম দরের পরিমাণ ১২ হাজার ২০১ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ২২ হাজার ১০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম প্রায় ১২ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। একদিনেই সোনার দর কমেছে ১০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) ১ গ্রাম দরে পাওয়া যাচ্ছে ১১ হাজার ১৮৪ টাকায়। ১০ গ্রামে ১ লক্ষ ১১ হাজার ৮৪০ টাকা, আর ১০০ গ্রামে ১১ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা। এখানেও একদিনে দাম কমেছে ১০০ টাকা। ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী। আজ ১ গ্রাম ৯ হাজার ১৫১ টাকা, ১০ গ্রাম ৯১ হাজার ৫১০ টাকা এবং ১০০ গ্রাম ৯ লক্ষ ১৫ হাজার ১০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার পতন হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু সোনাই নয়, রুপোর (Silver Price Today) দামেও এসেছে সামান্য পরিবর্তন। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৫ হাজার ২৪০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা। এখানেও একদিনে কমেছে ১০০ টাকা। বিয়ের মরশুমে (Marriage Gifts) যদি প্রিয়জনকে কিছু বিশেষ উপহার দিতে চান, তাহলে এই সময়টাই হতে পারে সবচেয়ে উপযুক্ত। কারণ এখন দাম কিছুটা কম থাকায় বাজেটের মধ্যে সোনা বা রুপো কেনা সম্ভব। তাই কেনার আগে অবশ্যই দেখে নিন প্রতিদিনের (Gold Rate Update) দাম, আর উপহার দিন শুভলক্ষণে উজ্জ্বল সোনার ছোঁয়ায়।
