নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুর্গাপুজো(Durga Puja)। রাজ্য সরকারের অনুদান নিয়ে বরাবরই তীব্র আপত্তি জানিয়েছিল বিজেপি(BJP)। এমনকী আদালতের দ্বারস্থও হয়েছিল তারা। অথচ বিধানসভা ভোটের আগে সেই বিজেপিই(BJP) এবার পুজো কমিটিগুলিকে অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিরোধিতার মঞ্চে দাঁড়িয়ে একই পথে হাঁটায় দলটির দ্বিচারিতা ফের সামনে এল।
আরও পড়ুন: Dev: “খাদান-ধূমকেতুর সাফল্যের পর রঘু ডাকাত: দেবের সিনেমা এখন বাংলার উৎসব”
দলীয় সূত্রে খবর, এ বার অনুদানের অর্থ বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা ও বিজেপি(BJP) নেতা মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty)। ২০২১ সালের আগে যে অর্থ জেলা স্তরে পাঠানো হয়েছিল, তার বড় অংশই নাকি গায়েব হয়ে যায়। সেই অভিজ্ঞতার পরেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল নির্দেশ দিয়েছেন, অর্থ সরাসরি কমিটি বা ক্লাবের হাতে তুলে দেবেন মিঠুন। কোনও জেলায় নেতার হাতে টাকা যাবে না। অভিযোগ এড়াতেই এই নতুন নিয়ম।
একইসঙ্গে ভোটের আগে ইজেডসিসি-তে মহাসমারোহে দুর্গাপুজো(Durga Puja) আয়োজনের উদ্যোগ নিয়েছে বিজেপি(BJP)-ঘনিষ্ঠ সংগঠন ‘পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ’। যদিও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানাচ্ছেন—এটি দলের পুজো নয়। উদ্যোক্তাদের দাবি, পুজোর বাজেট ৩০ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং তাতে দলের তহবিল থেকে কোনও অর্থ বরাদ্দ হচ্ছে না। সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের কথায়, “সবটাই সংগঠনের নিজস্ব উদ্যোগ।” অন্যদিকে, বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দেওয়া সঙ্ঘমিত্রা চৌধুরী তির্যক মন্তব্য করেছেন, “ভোটের সময়েই বিজেপি হঠাৎ দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি করে কেন? অন্য বছরগুলোয় কেন দেখা যায় না এই উৎসাহ?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজনীতির মঞ্চে উৎসবের আবহ যেমন জমে উঠছে, তেমনই সামনে আসছে রাজনৈতিক কৌশলের দ্বিমুখী চিত্রও।
