নিউজ পোল ব্যুরো: ২০২৪ সালের শেষের দিকে বাংলা সিনেমার (Bengali Cinema) বক্স অফিসে (Box Office) যেন নতুন ইতিহাস গড়েছিলেন অভিনেতা দেব (Actor Dev)। ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘খাদান’। ছবিটি দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে হলে চলেছে এবং দর্শকের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে। ঠিক তার পরেই অগস্ট মাসে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Movie Release) প্রেক্ষাগৃহে আসে। ছবিটি মুক্তির প্রথম দুই সপ্তাহেই প্রমাণ করে দিয়েছে, এটি নিঃসন্দেহে একটি ব্লকবাস্টার (Blockbuster)।

এই ছবির সাফল্যে দেব ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তার কথায় ‘ধূমকেতু আমার জীবনে আশীর্বাদের মতো এসেছে। প্রায় দশ বছর ধরে আটকে থাকা এই ছবির যন্ত্রণা আজ দর্শকের ভালোবাসায় সেলিব্রেশনে পরিণত হয়েছে। সকাল সাতটার শো-তেও দর্শক হলে ভরিয়ে তুলছেন— এমন দৃশ্য আমি কোনওদিন ভুলব না।’* অভিনেতার দাবি, বাংলা ছবির ইতিহাসে (Bengali Cinema History) এমন নজির বিরল।

এখন দেবের সামনে অপেক্ষা আরেক চ্যালেঞ্জ— ‘রঘু ডাকাত’। সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে শুরু হয়েছে ছবির প্রচারের জন্য গোটা বাংলাজোড়া (Bengal Tour) সফর। এর আগে ‘খাদান’-এর সময়ও একইভাবে দর্শকের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই বছরে একের পর এক সাফল্যের নিরিখে দেব এখন দাঁড়িয়ে ব্লকবাস্টারের হ্যাটট্রিকের মুখে। বাংলার কোনও অভিনেতার (Bengali Actor) ক্ষেত্রে এ রকম সুযোগ সচরাচর আসে না। তবে দেবের মতে— ‘আমি ছবি বানাই ব্লকবাস্টার হবে ভেবে নয়। আমার একমাত্র লক্ষ্য, প্রতিবার নিজেকে নতুনভাবে প্রমাণ করা। রঘু ডাকাত-এর চরিত্র, লুক, গান— সবই দর্শকের জন্য একেবারে অন্যরকম। খাদান-এ যে ভালোবাসা পেয়েছি, তার শতগুণ ফিরিয়ে দিতে চাই।’
আরও পড়ুন: Baaghi 4: ২৩ বার কাঁচির কোপ! ‘বাগী ৪’-এ একাধিক নগ্নতার দৃশ্য কেটে তবেই মিলল ছাড়পত্র

তিনি আরও বলেন, আজকাল সিনেমার আলোচনায় প্রায়শই দক্ষিণী ছবির (South Indian Cinema) উদাহরণ টানা হয়। কিন্তু তার মতে, ক্যানভাস বড় করার মানে শুধু বাজেট নয়, গল্প, লুক এবং সিনেমাটিক ফিল— সব মিলিয়ে যেন বাংলা ছবি এগিয়ে থাকে। তাই দর্শকদের উদ্দেশে তার অনুরোধ— ‘আপনারা আসুন, ছবিটা দেখুন। আমাদের পরিশ্রম যেন আপনার চোখে ধরা দেয়।’ বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। আর দেবের ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে— আজও বাঙালি দর্শক (Audience) ভালো গল্প এবং সৎ পরিশ্রমের কদর করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
