নিউজ পোল ব্যুরো: বলিউডের (Bollywood) জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর কপূরের (Ranbir Kapoor) প্রেম কাহিনি এক সময় শিরোনাম দখল করেছিল। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটেই প্রথম কাছাকাছি আসেন দু’জন। সেখান থেকেই শুরু হয় তাদের (Love Affair)। দীপিকা এতটাই গভীরভাবে ডুবে গিয়েছিলেন এই সম্পর্কে যে, প্রেমিকের নামের আদ্যক্ষর ‘RK’ ঘাড়ে (Tattoo) খোদাই করে ফেলেছিলেন। কিন্তু এত কিছুর পরও নাকি সম্পর্কের ভাঙন ঠেকানো যায়নি।

অভিযোগ উঠেছিল, দীপিকার সঙ্গে সম্পর্ক থাকার সময়ই রণবীর অন্য নায়িকাদের প্রতি আকৃষ্ট হন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে তাঁর (Relationship) ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় (Controversy) জোর গুঞ্জন শুরু হয়। এরপর আরও একাধিক নায়িকার সঙ্গে রণবীরের নাম জড়ায়। এর ফলে তিনি পান ‘ক্যাসানোভা’ তকমা। অন্যদিকে, এই বিচ্ছেদ দীপিকার জীবনে তীব্র কষ্ট ডেকে আনে। অভিনেত্রী নিজেই পরবর্তীতে জানান, সম্পর্ক ভাঙার পর তিনি (Depression)-এর মধ্য দিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন: Raj-Subhashree: রাজ শুভশ্রীর ছেলে ইউভান পা দিল পাঁচে, রাজকীয় জন্মদিনে নজর কাড়ল ‘ছোট্ট রাজপুত্র’
এই সময় রণবীরকে প্রকাশ্যে কটাক্ষ করতে পিছপা হননি দীপিকা। করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ (Coffee With Karan)-এর মঞ্চে তিনি রণবীরকে উদ্দেশ্য করে বলেন, ওর কন্ডোম ব্র্যান্ডের বিজ্ঞাপন করা উচিত। সেখানে উপস্থিত সোনম কপূর (Sonam Kapoor)ও তাঁর মন্তব্যে সায় দেন। উল্লেখ্য, সোনমের সঙ্গেও এক সময় রণবীরের (Love Affair) হয়েছিল বলে খবর রটে।

অন্যদিকে, মা নীতু কপূর (Neetu Kapoor) সবসময় ছেলের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, “আমার ছেলের একটাই প্রেমিকা ছিল—দীপিকা। তবে সম্পর্কের মধ্যে খামতি ছিল, তাই ভেঙে যাওয়া অনিবার্য।” যদিও দীপিকা পরবর্তীতে জানিয়েছিলেন, কপূর পরিবারে তাঁর সঙ্গে বিশেষ সখ্যতা তৈরি হয়নি। শুধু শাম্মি কপূর তাঁকে ভীষণ ভালোবাসতেন। তাঁর শেষকৃত্যে উপস্থিতও ছিলেন তিনি। সব মিলিয়ে দীপিকা–রণবীরের (Breakup) কাহিনি বলিউডে চর্চার বিষয় হয়েই থাকে। তবে এখন সময় পাল্টেছে। দীপিকা সুখে আছেন স্বামী রণবীর সিংহ এবং কন্যা দুয়াকে নিয়ে। অন্যদিকে, রণবীর কপূরও স্ত্রী আলিয়া ভট্ট ও মেয়ে রাহাকে নিয়ে (Relationship) আনন্দে দিন কাটাচ্ছেন। অতীতের তিক্ততা পিছনে ফেলে দু’জনেই এগিয়ে গিয়েছেন নিজেদের নতুন জীবনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
