Traffic Rules : মহালয়া থেকেই শুরু পুজোর ট্রাফিক কড়াকড়ি, পণ্যবাহী গাড়ির প্রবেশে নিয়ন্ত্রণ কলকাতায়

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: এবার দুর্গাপুজো ঘিরে কলকাতা পুলিশের তরফে (Kolkata Police) বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে শহরে পণ্যবাহী গাড়ির (Goods Vehicles) চলাচলে কড়াকড়ি করা হচ্ছে। মূলত মহালয়ার দিন থেকেই (Mahalaya 2025) কার্যকর হবে এই বিধিনিষেধ।

আরও পড়ুন: World Boxing Championships : ফাইনালে জেসমিন-নুপুর, পুরুষরা ফিরছেন খালি হা

সাধারণ নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে ভারী ট্রাক (Heavy Trucks) ও বড় গাড়ি শহরে প্রবেশ করতে পারে। তবে ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কোনও পণ্যবাহী যানকে (Commercial Vehicles) শহরে ঢুকতে দেওয়া হবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার গাড়ি যেমন অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি, মাছ ও তেল বহনকারী যানবাহনকে (Essential Services Vehicles) এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

তৃতীয়া থেকে (Tritiya 2025) নবমী পর্যন্ত প্রতিদিন আলাদা আলাদা সময়সীমায় কড়াকড়ি থাকবে। তৃতীয়ার দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে। চতুর্থীতে সকাল ৬টা থেকে রাত ২টো, পঞ্চমীতে সকাল ৮টা থেকে রাত ২টো, ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৩টে পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৭-৮টার মধ্যে শুরু হয়ে পরের দিন ভোর ৪টা পর্যন্ত (Traffic Restrictions During Durga Puja) এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

১৬০০ কেজির কম ওজনের হালকা গাড়ির (Light Vehicles) ক্ষেত্রেও কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। মহালয়ার দিন বিকেল ৪টা থেকে এই ধরনের গাড়ি চলাচল করতে পারবে। আবার তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ৩টে পর্যন্ত এই ছাড় থাকবে। পাশাপাশি বন্দরমুখী গাড়িগুলিকে (Port Bound Vehicles) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে চলাচলের অনুমতি দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দশমী থেকে চতুর্দশী (2-5 October 2025) পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের সময়ও একই ধরনের বিধিনিষেধ থাকবে। এই দিনগুলোতে সকাল ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি শহরে ঢুকতে পারবে না। লক্ষ্মীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্যও (Lakshmi Puja 2025) ৭ ও ৮ অক্টোবর সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত একই নিয়ম কার্যকর থাকবে।এছাড়া কলকাতার বিভিন্ন প্রধান সড়কে (Kolkata Traffic Rules) পুজোর দিনগুলিতে যান চলাচল একমুখী করা হবে বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। যাতে ভিড় সামলাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও কড়া নজর থাকবে পুলিশের। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধাই এই বিশেষ পরিকল্পনার মূল উদ্দেশ্য।