নিউজ পোল ব্যুরো: অপূর্ব লাখিয়া (Apoorva Lakhiya) পরিচালিত নতুন যুদ্ধনাট্যচিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) -এ প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সম্প্রতি ছবিটির প্রথম লুক প্রকাশ্যে আসে, যেখানে রক্তাক্ত ও যুদ্ধ-প্রস্তুত অবস্থায় সালমান খানকে দেখা যায়।
আরও পড়ুন:Kapil Sharma: খালিস্তানি জঙ্গির নিশানায় এবার কপিল শর্মা! কানাডায় ব্যবসা শুরুর পরেই ঘটল ভয়ানক ঘটনা
গালওয়ান উপত্যকার সেই ভয়াবহ সংঘর্ষের উপর তৈরি এই ছবি , যেখানে বন্দুক নিষিদ্ধ থাকায়, ভারতীয় জওয়ানরা হাতের কাছে থাকা পাথর, লাঠি এবং অন্যান্য অস্ত্র দিয়ে লড়াই করেছিলেন চীনা সেনাদের বিরুদ্ধে। ২০২০ সালের ১৫ জুন রাতে এই সংঘর্ষে বহু সেনা প্রাণ হারান এবং এই ঘটনা ভারত-চীন (India-China) সীমান্ত উত্তেজনার ইতিহাসে অন্যতম মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে চিত্রাঙ্গদা সিং-এর উপস্থিতি ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। পরিচালক অপূর্ব লাখিয়া জানান, “চিত্রাঙ্গদার মধ্যে এমন এক শক্তি ও সংবেদনশীলতার মিশেল রয়েছে, যা সলমন (Salman Khan) স্যারের সাহসী কিন্তু নিয়ন্ত্রিত উপস্থিতিকে পরিপূর্ণতা দেবে।” তিনি আরও জানান, বহুদিন ধরেই তিনি চিত্রাঙ্গদার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, বিশেষ করে ‘হাজারোঁ খোয়াইশে অ্যাইসি’ এবং ‘বব বিশ্বাস’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন।
সূত্রের খবর, পরিচালক এমন একজন মুখ খুঁজছিলেন যিনি চরিত্রটির ভঙ্গুরতা, আবেগ এবং দৃঢ়তা সমানভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। ইন্ডিয়া গেটের (India Gate) সামনে তোলা কিছু ফটোশ্যুটে চিত্রাঙ্গদার উপস্থিতি পরিচালককে বিশেষভাবে মুগ্ধ করেছিল, যেখানে তাঁর শান্ত সৌন্দর্য এবং স্বাভাবিক অভিব্যক্তি চরিত্রের সঙ্গে মিল খুঁজে দেয়। এটি সলমন খান (Salman Khan) ও চিত্রাঙ্গদার প্রথম যৌথ কাজ, ফলে এক নতুন জুটির রসায়ন দেখার আগ্রহ রয়েছে দর্শকমনে। ছবির শুটিং শুরু হবে এই বছরের শেষ দিকে, এবং এটি ২০২6 সালের প্রথমার্ধে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ব্যাটল অফ গালওয়ান’ শুধুমাত্র একটি যুদ্ধচিত্র নয়, বরং সাহস, আত্মত্যাগ এবং বাস্তব ইতিহাসকে পর্দায় তুলে ধরার এক বড় প্রয়াস, যা ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের এক শ্রদ্ধাঞ্জলি হিসেবেই তৈরি হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
