Kapil Sharma: খালিস্তানি জঙ্গির নিশানায় এবার কপিল শর্মা! কানাডায় ব্যবসা শুরুর পরেই ঘটল ভয়ানক ঘটনা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma) নতুন ব্যবসা শুরু হওয়ার পরই ভয়ঙ্কর হামলার শিকার হল তাঁর ক্যাফে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরেতে ‘ক্যাপস ক্যাফে’ (Kap’s Cafe) নামে একটি রেস্তরাঁ খুলেছেন কপিল ও তাঁর স্ত্রী। ৯ জুলাই বুধবার ভোররাতে সেই ক্যাফেতেই চলে এলোপাথাড়ি গুলি। কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি করে এসে বাইরে থেকে ক্যাফের দিকে গুলি ছুঁড়তে থাকে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন:UGC NET New Date 2025: পরীক্ষার সূচিতে বদল, এক দিনে সব বিষয়ের সিএসআইআর নেট

এই হামলায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। তবে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা শুরু হওয়ার পরপরই এমন ঘটনা ঘিরে উদ্বেগে রয়েছেন স্থানীয় কর্মী ও গ্রাহকেরা। এই গুলির ঘটনার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গী হরজিৎ সিং লাড্ডি। সে ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য এবং ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসবাদী। তার দাবি, কপিল শর্মা (Kapil Sharma) সম্প্রতি কিছু মন্তব্য করেছিলেন, যা খালিস্তানি ভাবাদর্শের বিরুদ্ধে গিয়েছে। এই হামলা একটি ‘সাবধানবাণী’ হিসেবেই করা হয়েছে বলে জানায় লাড্ডি।

হরজিৎ লাড্ডির (Harjit Laddi) বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সে ২০২৩ সালে পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের একজন। এর আগে বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে এসেছিল বলিউড অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায়। সেই গ্যাং-ই গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার দায়ও স্বীকার করেছিল।

কানাডার (Canada) ক্যাফেতে গুলি চালানোর ঘটনা নিয়ে কপিল শর্মার (Kapil Sharma) তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর ভক্তদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই কপিল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন হামলার লক্ষ্য করা নতুন কোনও ঘটনা নয়। তবে এবার কপিলের মতো এক কৌতুকশিল্পীকে এভাবে হুমকি দিয়ে হামলা চালানো সত্যিই উদ্বেগজনক। এই ঘটনা প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তে নেমেছে কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT