UGC NET New Date 2025: পরীক্ষার সূচিতে বদল, এক দিনে সব বিষয়ের সিএসআইআর নেট

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, UGC NET New Date 2025 পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত তিন দিনের পরীক্ষার বদলে এবার মাত্র একদিনেই সমস্ত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, ২৮ জুলাই ২০২৫-এ একসঙ্গে নেওয়া হবে সব বিষয়ের পরীক্ষা।

আরও পড়ুন:Prasenjit Chatterjee: “বাংলা আমার প্রাণের ভাষা” মুম্বইয়ের বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ!

CSIR UGC NET হল একটি জাতীয়স্তরের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, যা বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনার যোগ্যতা নির্ধারণ করে। পূর্বনির্ধারিত সূচি (UGC NET New Date 2025) অনুযায়ী, ২৫, ২৬ এবং ২৭ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ই হরিয়ানা টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) আয়োজিত হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে সময়সূচি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বহু পরীক্ষার্থী এনটিএ (NTA)-র কাছে পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই এনটিএ নতুন তারিখ ঘোষণা করে।

গণিত বিজ্ঞান (Mathematical Sciences) রসায়ন বিজ্ঞান (Chemical Sciences) পদার্থবিজ্ঞান (Physical Sciences) জীবনবিজ্ঞান (Life Sciences) ভূবিজ্ঞান (Earth), বায়ুমণ্ডল (Atmospheric), মহাসাগর ও গ্রহতাত্ত্বিক বিজ্ঞান (Ocean and Planetary Sciences) সব পরীক্ষাই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হিসাবে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময় ও শিফট থাকবে, যা আলাদা করে জানিয়ে দেবে এনটিএ।

পরীক্ষার ৮ থেকে ১০ দিন আগে প্রকাশ করা হবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’, (UGC NET New Date 2025) যেখানে পরীক্ষার্থী জানতে পারবেন তাঁদের পরীক্ষাকেন্দ্র কোন শহরে পড়েছে। ২-৩ দিন আগে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, যা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। একদিনে সব বিষয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কিছুটা চ্যালেঞ্জিং হলেও, এতে অনেক পরীক্ষার্থীর ভোগান্তি কমবে। তবে পরীক্ষার চাপ সামলাতে হলে এখন থেকেই পরিকল্পনা মাফিক প্রস্তুতি শুরু করা প্রয়োজন। নিয়মিত ওয়েবসাইট চেক করে আপডেট জানাও জরুরি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT