Tamannaah Bhatia: বিচ্ছেদের পর আত্মঅন্বেষণে তমন্না, পোস্টে স্পষ্ট জীবনের নতুন অধ্যায়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দু’বছরের সম্পর্ক। একসময় তাঁদের একসঙ্গে দেখা যেত প্রায় সর্বত্র—সামাজিক অনুষ্ঠানে, শ্যুটিং ফ্লোরে কিংবা ছুটি কাটাতে। কিন্তু সেই প্রেম আর টিকল না। অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও অভিনেতা বিজয় বর্মার বিচ্ছেদের পর দু’জনেই একে অপরের বিষয়ে নীরব থেকেছেন। তবে সম্প্রতি তমন্নার এক সমাজমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে

সাদা শার্ট, প্রসাধনহীন মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা আর এলোমেলো চুলে ধরা দিয়েছেন তমন্না (Tamannaah Bhatia)। ক্যাপশনে লিখেছেন, “এই মুহূর্তে আমি এমন এক পর্যায়ে রয়েছি, যেখানে আমি অর্ধেক পরিকল্পক, অর্ধেক আবিষ্কারক। জীবনের প্রতিটি সূক্ষ্ম বিষয় এখন গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুল থেকেই শিখছি।”

অনুরাগীরা প্রশ্ন তুলেছেন—এই ‘ভুল’ কথাটি কি বিজয়ের সঙ্গে সম্পর্কের দিকেই ইঙ্গিত? তিনি কি এই সম্পর্ককে জীবনের ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন?

সূত্রের খবর, বিয়ে নিয়ে মতভেদ থেকেই নাকি তাঁদের বিচ্ছেদ। তমন্না চেয়েছিলেন স্থায়ী সম্পর্ক, কিন্তু বিজয় তখনও তা নিয়ে নিশ্চিত ছিলেন না। বিচ্ছেদের পর বিজয় ও ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়েও বলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে।

তমন্নার পোস্টে আরও লেখা, “এই পর্বে নানা রকম ভাবনা আসে। সব ভাবনা ঠিক হয় না, তবু আসে। এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে থাকে অধ্যায়ের ম্যাজিক। সব চকচকে জিনিসের পিছনে কিন্তু অন্ধকার থাকে।”

এই লেখায় তাঁর ভেতরের সংগ্রাম ও আত্মবিশ্লেষণ স্পষ্ট। বিচ্ছেদের যন্ত্রণা তাঁকে ভেঙে না দিয়ে, নতুনভাবে জীবনকে বুঝতে ও গুছিয়ে তুলতে সাহায্য করছে বলেই মনে করছেন অনেকে।

তমন্নাকে শেষ দেখা গিয়েছে ‘ওডেলা ২’ ছবিতে। তাঁর ও বিজয়ের সম্পর্কের সূত্রপাত হয়েছিল ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির শ্যুটিংয়ে।

তবে ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে তমন্না এখন যেন নিজেকে খুঁজে পাওয়ার পথে। অনুরাগীরা আশাবাদী, এই যাত্রা শেষে আরও দৃঢ়, পরিণত তমন্নাকেই ফিরে পাবেন তারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT