Niti Ayog: নিশ্ছিদ্র প্রশাসনিক প্রক্রিয়ায় ফাঁক! মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিবাদের পরেই নীতির পথে ফিরল নীতি আয়োগ

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গকে (West Bengal) বিহার (Bihar) বানানোর ‘ঐতিহাসিক ভুল’ অবশেষে সংশোধন। ভারতের শীর্ষ পরিকল্পনাকারী সংস্থা নীতি আয়োগকে (Niti Ayog) কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গকে বিহারের (Bihar) অবস্থানে দেখানো ভৌগোলিক নয়, রাজনৈতিক ‘অসাবধানতা’ নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল নীতি আয়োগ। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বাংলার বার্ষিক রিপোর্টের প্রচ্ছদে ম্যাপ বিভ্রাট, যা ঘিরে রাজ্য-রাজনীতিতে শুরু হয় তুমুল বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্ষোভের সঞ্চার হয়, যার জেরে তড়িঘড়ি পদক্ষেপ নেয় কেন্দ্রের অধীনস্থ এই সংস্থা।

আরও পড়ুন: Suvendu Adhikari: কাশ্মীর বিতর্কে শুভেন্দুর ‘নির্দেশ’ ঘিরে ঝড়, প্রশ্নে তার ‘মুসলিম অধ্যুষিত’ তত্ত্ব

নীতিগত শৃঙ্খলার এইরকম অস্বাভাবিক বিচ্যুতি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। তিনি সরাসরি চিঠি লেখেন নীতি আয়োগের (Niti Ayog) ভাইস চেয়ারম্যানকে, যেখানে মমতা স্পষ্ট ভাষায় বলেন,“এটি কেবল একটি অনিচ্ছাকৃত ভুল নয়, বরং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি একরকম অবজ্ঞা ও অশ্রদ্ধার প্রতিফলন।” তার মতে, দেশের মতো একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারী সংস্থা যখন এমন ভুল করে, তখন শুধু সংস্থার গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে না, বরং রাজ্যগুলির প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হয়ে যায়।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সেই ‘পত্রবোমা’র পরই যেন ঘুম ভাঙে নীতি আয়োগের। সংস্থাটি সঙ্গে সঙ্গে নিজেদের ওয়েবসাইট থেকে বিতর্কিত মানচিত্র সরিয়ে নেয় এবং সংশোধিত সংস্করণ প্রকাশ করে, যেখানে পশ্চিমবঙ্গকে (West Bengal) যথাযথভাবে চিহ্নিত করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য ক্ষমা চাওয়া হয়নি নীতি আয়োগের পক্ষ থেকে, তবুও এই পদক্ষেপ প্রমাণ করে মুখ্যমন্ত্রীর চাপ কতটা কার্যকর।

রাজনৈতিক মহলে এই ঘটনার তাৎপর্য অনেকটাই গভীর। কেন্দ্র-রাজ্য সম্পর্কের বাস্তব চেহারা, এবং জাতীয় স্তরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অবস্থান যে কতটা উপেক্ষিত হতে পারে, সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। মমতার কড়া বার্তা শুধু নীতি আয়োগকে (Niti Ayog) নয়, বরং কেন্দ্রীয় প্রশাসনকেই যেন মনে করিয়ে দিল—“পশ্চিমবঙ্গকে হালকা করে দেখার দিন শেষ।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT