নিউজ পোল ব্যুরো: প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারতে মাওবাদীদের সঙ্গে সরকারের সংঘর্ষ চলছে। তবে ২০২৪-২৫ সালের জোরালো নিরাপত্তা অভিযানের জেরে অবশেষে ‘শান্তিপথে’ হাঁটার ইঙ্গিত দিল মাওবাদী সংগঠন সিপিআই (Maoist)। গত ৯ মাসে শুধু এনকাউন্টারে নিহত হয়েছে ২১০ জন মাওবাদী, যাদের মধ্যে ১৩ জন ছিলেন শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে অস্ত্রত্যাগ এবং অস্থায়ী সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা (Maoist)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসতে চায় তারা।
আরও পড়ুন: Student Protest : বাংলা পড়াশোনায় বিপাকে ছাত্রী, রাজারহাটে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ
মাওবাদী নেতা ‘অভয়’ ১৫ আগস্ট দেওয়া এক বিবৃতিতে জানান, “আমরা সংঘর্ষ চাই না। আমাদের অবস্থান বদলেছে। তবে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। সে জন্য এক মাস সময় চাইছি। এই সময় যেন কোনও অভিযান না চলে।” সরকারকেও সতর্ক করে মাওবাদীরা (Maoist) জানায়, আলোচনার নামে যেন কোনও কৌশলী প্রতারণা না করা হয়। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমেই আলোচনায় বসতে চায় তারা।
বস্তার অঞ্চলে মাওবাদী-বিরোধী অভিযানে ২০২৪ সালেই প্রাণ হারিয়েছে ২৮৭ জন লালসেনা, গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, আর আত্মসমর্পণ করেছে প্রায় ৮৪০ জন। ২০২৫ সালে এই অভিযান আরও তীব্র হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই ২০২৬ সালের মার্চের মধ্যে ‘মাওবাদমুক্ত ভারত’ গড়ার কথা জানিয়েছেন। ছত্তিশগড়ে বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই অভিযান নতুন গতি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, মাওবাদীদের এই প্রস্তাব তাদের কৌশলগত পিছু হটার ইঙ্গিত। দীর্ঘমেয়াদি লড়াইয়ে জনবল ও নেতৃত্ব হারিয়ে তারা বুঝে গেছে, ‘যুদ্ধ’ নয়, এবার দরকার ‘সমঝোতা’। তবে সরকার তাদের প্রস্তাবে সাড়া দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
