সঙ্গীতা ঘোড়ুই : বোবা টি বা Bubble Tea এখন আর কেবল ক্যাফের মেনুতেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে এক অনন্য লাইফস্টাইল ট্রেন্ড (Lifestyle Trend)। শহরের নানা ক্যাফের মেনু (Café Menu) ঘেঁটে দেখলেই বোঝা যায় এটি কতটা জনপ্রিয়। বিশেষত তরুণ প্রজন্মের কাছে বোবা টি (Boba Tea) মানেই আড্ডা, স্টাইল আর স্বাদের মেলবন্ধন। তবে ক্যাফেতে গিয়ে টাকা খরচ না করে চাইলে খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই দুর্দান্ত পানীয়।

প্রথমেই দরকার এক কাপ ফুটন্ত জল। তাতে দিন এক চা চামচ গ্রিন টি (Green Tea)। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা হতে দিন। এই ঠান্ডা চা-ই হবে পানীয়ের মূল বেস। এবার তৈরি করতে হবে আসল আকর্ষণ Tapioca Pearls বা বোবা। একটি কড়াইতে জল ও ব্রাউন সুগার (Brown Sugar) একসঙ্গে ফুটিয়ে নিন। এবার এতে ট্যাপিওকা ময়দা দিয়ে মেখে ছোট ছোট বল বানিয়ে নিন। বলগুলো আবার জল ও চিনির সিরাপে ভালো করে সেদ্ধ করতে হবে। এই সেদ্ধ বলগুলিই হয়ে উঠবে আসল Boba Pearls।
আরও পড়ুন:Health Tips :ডাবের জল নাকি তাজা ফলের রস? জানুন কে খেলে উপকার, কে বাঁচবে দূরে
চা ও বোবা প্রস্তুত হলে সাজানোর পালা। একটি বড় গ্লাস নিন। তাতে ২-৩ টেবিল চামচ সেদ্ধ করা বোবা দিয়ে দিন। চাইলে কয়েকটি বরফকুচি যোগ করতে পারেন। এবার ঢেলে দিন ঠান্ডা চা, সঙ্গে অর্ধেক কাপ দুধ (Milk Tea Base)। সবশেষে স্বাদমতো Sugar Syrup যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মোটা স্ট্র দিয়ে চুমুক দিলেই মুখে আসবে একে একে বোবা বল, আর সেই সঙ্গে মিলবে অনন্য স্বাদের অভিজ্ঞতা।

যারা কফি পছন্দ করেন, তারা চাইলে চায়ের বদলে কফি ব্যবহার করে বানাতে পারেন Coffee Boba। এছাড়া ভ্যানিলা, ক্যারামেল বা চকোলেটের মতো Flavored Syrup যোগ করলেও স্বাদ হবে একেবারে ক্যাফে-স্টাইল।
