Ice: ঘণ্টার পর ঘণ্টা মাজার পরেও বাসনের পোড়া দাগ উঠছে না? এক টুকরো বরফেই মিলবে সমাধান

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সকাল হলেই বাড়িতে তাড়াহুড়ো লেগে যায় বাড়ির গৃহিণীরা। বাড়ির সকলের জলখাবার, বাচ্চার স্কুলের টিফিন, ঘর পরিষ্কার এসব করতে করতে নিশ্বাস নেবার সময় পান না তারা। কখনও এই কাজের তাড়ায় ভুলেই যান যে গ্যাসে কিছু বসানো আছে। আর এই বেখেয়াল হয়ে মাশুল গুনতে হয় যখন বাসনের ওপর কালো পোড়া দাগ মোটা হয়ে পড়ে। সেই দাগ তুলতে তুলতে জেরবার হতে হয় আমাদের। ঘণ্টার পর ঘণ্টা গায়ের জোর দিয়ে বাসন মাজলেও কিছুতেই এই দাগ তোলা যায়না। তবে একটা জিনিস অনেকেই জানেন না। বাসনের পোড়া দাগ তুলতে বরফ (Ice) দারুণ কাজ করে।

আরও পড়ুন : Monsoon Tips: বর্ষায় পেটের সমস্যা বাড়ছে? কারণ জানলে প্রতিরোধও হবে সহজ

ফ্রিজে বরফ রেখে দিলে তা আমাদের অনেকে সমস্যার সমাধান করতে পারে। আমরা জানি রূপচর্চায়, অতিথি আপ্যায়নে, কোথাও আঘাত পেলে বরফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বাসনের পোড়া দাগ তুলতেও বরফের জুড়ি মেলা ভার। কিন্তু এক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন বরফ (Ice)? নিশ্চয়ই এই প্রশ্নই আপনাদের মাথায় ঘুরছে এখন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

যেই বাসনের পোড়া দাগ তুলতে হবে তার মধ্যে কয়েক কিউব বরফ, ভিনিগার ও বেশ কিছুটা নুন দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিন। মিশ্রণটি ফুটতে শুরু করলেই দেখা যাবে ধীরে ধীরে পোড়া দাগ হালকা হতে শুরু করেছে। এবার ওই মিশ্রণটি ফেলে দিয়ে সাবান দিয়ে একবার বাসনটি মেজে নিলেই দেখবেন জেদি পোড়া দাগ একেবারে উধাও। বাসন এতটাই চকচক করবে যে তা নতুন না পুরানো তা বোঝা যাবেনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole