Homemade Roti : টিফিনে রুটি নেতিয়ে যাওয়ার সমস্যার সমাধান! ভাইরাল হল ঘরে বসে রুটি টাটকা রাখার বিশেষ কৌশল

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ফুলকো লুচির আবেদন চিরকালীন হলেও, গরম গরম আটার রুটির (Homemade Roti) আলাদা একটা আকর্ষণ আছে। সকালবেলার জলখাবার (Indian Breakfast) হোক কিংবা দিনের শেষের হালকা খাবার—রুটি আর তার সঙ্গে টাটকা সব্জির তরকারি অনেকের কাছেই পরিপূর্ণ তৃপ্তির নাম। স্বাস্থ্যসচেতন মানুষও আজ লুচির বদলে বেশি ভরসা রাখছেন রুটির উপর। কিন্তু সমস্যা এক জায়গাতেই—বাড়িতে বানানো হাতে গড়া রুটি গরম গরম খাওয়ার সৌভাগ্য সবার হয় না (Homemade Roti)। বেশির ভাগ মানুষকেই অফিস বা স্কুলের টিফিনের জন্য রুটি (Homemade Roti) বেঁধে নিয়ে যেতে হয়। সেখানেই শুরু হয় আসল বিপত্তি। টিফিন বাক্সে আধ ঘণ্টা বা এক ঘণ্টা থাকলেই টাটকা রুটির খসখসে ভাব উধাও হয়ে যায়। ঢাকনা খুললে দেখা যায়, রুটি ঘেমে নেতিয়ে পড়েছে, নরম হয়ে স্বাদও বদলে গেছে (Homemade Roti)। এই সমস্যায় কমবেশি সবাই ভোগেন। আর সেই কারণেই সম্প্রতি ইন্টারনেটে (Food Hack) একটি বিশেষ রুটি প্যাক করার কৌশল দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। এই পদ্ধতিতে নাকি ঘণ্টার পর ঘণ্টা টিফিন বাক্সে থাকার পরেও রুটি থাকবে প্রায় টাটকা ও শুকনো।

আরও পড়ুন : Sanchar Saathi App: সাইবার নিরাপত্তা জোরদার করতে বড় সিদ্ধান্ত! নতুন ও পুরনো সব স্মার্টফোনে বাধ্যতামূলক ‘সঞ্চার সাথী’ অ্যাপ

আসলে রুটি খারাপ লাগার মূল কারণ হল তার ভিতরের বাষ্প (Homemade Roti)। অনেকেই রুটি নামানোর সঙ্গে সঙ্গেই গরম অবস্থায় টিফিন বাক্সে ভরে ঢাকনা বন্ধ করে দেন। ফলে রুটির ভিতরের গরম বাষ্প বেরোতে না পেরে বাক্সের ভিতরেই আটকে যায়। সেই বাষ্প জলকণায় পরিণত হয়ে রুটিতে পড়ে, আর রুটি ভিজে নরম হয়ে যায় (Homemade Roti)। তার উপর গরম অবস্থায় একের উপর এক রুটি রাখলে সেগুলো একে অন্যের সঙ্গে লেগেও যায়। এই সমস্যা এড়াতে প্রথমেই রুটি বানানোর পরে সেটিকে কয়েক মিনিট খোলা জায়গায় রেখে সামান্য ঠান্ডা হতে দিতে হবে। খুব গরম অবস্থায় কখনওই রুটি প্যাক করা উচিত নয়। এরপর রুটির দু’প্রান্ত মাঝখানে সামান্য ভাঁজ করে নিয়ে নিচ দিক থেকে রোলের মতো গুটিয়ে নিতে হবে। টিফিন বাক্সের ভিতরে একটি শুকনো টিস্যু পেপার বিছিয়ে তার উপর এই রোল করা রুটি রাখতে হবে। তার চারপাশেও আলাদা করে টিস্যু দিয়ে মুড়ে দিলে আরও ভালো ফল পাওয়া যাবে(Roti Hack)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই কৌশলে টিস্যু কাগজ রুটির ভিতরের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে রুটিতে ভিজে ভাব আসে না। রুটি একে অন্যের সঙ্গে লেগেও যায় না। ঘণ্টা তিন-চার পরেও টিফিন খুললে রুটি থাকবে অনেকটাই শুকনো, নরম ও খাওয়ার উপযোগী (Roti Hack)। দৈনন্দিন জীবনে ছোট এই অভ্যাস বদলটাই আপনার টিফিনের রুটিকে করে তুলতে পারে অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর।