নিউজ পোল ব্যুরো: ফেসবুক স্টোরি (Facebook Story Income) দিয়ে এখন ইনকাম? কেমন যেন স্বপ্নের মতো শোনাচ্ছে না? ঠিকই ধরেছেন! এখন আর শুধু স্ট্যাটাসে “ভালো আছি” লিখে আর লাইক কুড়োনোর দিন নেই। এখন সেই একই ফেসবুক স্টোরি (Facebook Story Income) দিয়েই আপনি আয় করতে পারেন, আর সেটা ডলার কড়ায় গণ্ডায়।

চা হাতে স্টোরি স্ক্রল করার সেই “অলস সময়” কে এবার কাজে লাগান — কারণ ফেসবুক আনছে Story Monetization নামের নতুন হিরো ফিচার! যারা আগে থেকেই ফেসবুকের মনিটাইজেশন (Facebook Monetization) প্রোগ্রামের অংশ, তারা এখন পাবলিক স্টোরির (Public Story) মাধ্যমে ইনকাম (Facebook Story Income) করতে পারবেন একদম সহজে।
📌 কিভাবে হবে ফেসবুক স্টোরি থেকে আয়? চলুন দেখে নিই একদম ধাপে ধাপে-
১. স্টোরি দিতে হবে, কিন্তু বন্ধুদের জন্য না – সবার জন্য!
স্টোরি পোস্ট করার সময় “Public” অপশন সিলেক্ট করুন। বন্ধুরা দেখে হাহা দিলে মন ভালো হলেও, ইনকাম হবে না! Public দিলে তবেই অ্যাড আসবে।

২. আপনার প্রোফাইল বা পেজে চাই ‘Professional Mode’ – ফেসবুকও চায় সিরিয়াস লোক! যাদের প্রোফাইল বা পেজ পেশাদার মোডে আছে, তারাই এই ফিচার ব্যবহার করতে পারবে। পেজে ভালো এনগেজমেন্ট থাকলে বোনাস!
৩. অরিজিনাল কন্টেন্ট দেন, মিম নয়, কপি নয়!
আপনার স্টোরি যেন হয় ইউনিক, হাসির হোক বা কাঁদার – ফেসবুক চায় জিনিয়াসের টাচ! আর ভিডিও হলে তো কথাই নেই, ভিডিওতে এনগেজমেন্ট বহুগুণ।
৪. In-Story Ads চালু করুন – টাকা আসবে, মজা নিয়েই!
Meta Business Suite বা Creator Studio থেকে ইন-স্টোরি অ্যাড অপশন চালু করলেই ফেসবুক আপনার স্টোরিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাড বসিয়ে দেবে। আপনি শুধু কফি খান আর ইনকাম গুনুন
৫. পেমেন্ট নিতে ভুলবেন না!
পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)। টাকা উঠাতে চাইলে \$100 থ্রেশহোল্ড পার করতে হবে।
📌 ইনকাম বাড়ানোর ৫টা চাবিকাঠি:
✅ প্রতিদিন ৩–৫টি স্টোরি দিন – ধারাবাহিকতা = রিচ
✅ ভিডিও ব্যবহার করুন – মুভিং পিকচার = মুভিং মানি
✅ ট্রেন্ড ধরুন – ট্রেন্ড মানেই টাকার গন্ধ
✅ ইন্টারেক্টিভ করুন– পোল, কুইজ, স্টিকার… যা খুশি দিন
✅ শেয়ার করুন– গ্রুপে, পেজে, ফ্রেন্ডের ওয়ালে
📌 সাধারণ কিছু প্রশ্নের খোলাসা:
💵 ইনকাম কত?
ভিউ ও বিজ্ঞাপনের ধরন অনুযায়ী, উন্নত দেশ থেকে ভিউ পেলে বেশি সিপিএম।
📌 নতুন পেজ কি মনিটাইজ হবে?
না ভাই, শুরুতেই ডলার নয় – আগে দরকার ফলোয়ার আর এনগেজমেন্ট।
📌 সব স্টোরি থেকে কি টাকা আসবে?
না, শুধু পাবলিক এবং ফেসবুকের নিয়ম মানা স্টোরিগুলোই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
