নিউজ পোল ব্যুরো: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Firecracker Factory Blast )। তাতেই প্রাণ গেল ৬ জনের। বাজি কারখানার মধ্যে বিস্ফোরণে মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে বাজি কারখানায় আগুন লেগে জায় বলেও জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে তামিলনাড়ুর (Tamil Nadu) একটি বাজি কারখানায়। জানা গিয়েছে, বিরুধুনগর জেলার শিবাকাশির (Sivakasi) কাছে চিন্না কামানপট্টি গ্রাম এলাকায় একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লেগেছে এবং কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে এবং কারখানার ভেতর থেকে ক্রমাগত বাজি ফাটার শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শিবাকাশীকে ‘ভারতের আতশবাজি রাজধানী’ বলা হয় এবং এই জায়গা দেশলাই শিল্প এবং মুদ্রণের একটি প্রধান কেন্দ্রও। তেলেঙ্গানার একটি ওষুধ কারখানায় চুল্লি বিস্ফোরণে বহু মানুষের নিহত হওয়ার এবং আশেপাশের বেশ কিছ জিনিস ধ্বংস হওয়ার ঠিক একদিন পরই এই আতশবাজি কারখানার বিস্ফোরণ ঘটেছে। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার ফার্মা প্ল্যান্টে রাসায়নিক বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। কিভাবে এই বিস্ফোরণ (Firecracker Factory Blast ) ঘটল তার তদন্ত চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
