Italy plane crash 2025:ব্রেশিয়া ও রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই দেশে মৃত অন্তত ৫০!

দেশ

নিউজ পোল ব্যুরো:বিশ্বজুড়ে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর। ইতালির ব্রেশিয়া এবং রাশিয়ার আমুর অঞ্চলে ঘটেছে দুটি পৃথক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। দুই দুর্ঘটনায় মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি।প্রথম ঘটনা ঘটে উত্তর ইতালির (Italy plane crash 2025) ব্রেশিয়া শহরের উপকণ্ঠে এজানো মেল্লা এলাকায়। একটি অতিশয় হালকা বিমান (Ultralight Freccia RG), শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা হাইওয়ের উপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি আচমকাই নাকের দিক থেকে নিচে নেমে আসে এবং সরাসরি রাস্তায় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানে এবং মুহূর্তের মধ্যেই সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানচালক সেরজিও রাভালিয়া (৭৫) এবং তাঁর সহযাত্রী আন্ন মারিয়া দে স্তেফানো (৬০)-র। জানা গিয়েছে, ওই সময় হাইওয়েতে চলছিল বেশ কয়েকটি গাড়ি, যেগুলির কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের তাপে। দুই গাড়িচালকও আংশিক আহত হয়েছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/27/investment-fraud-arrest-bidhannagar-chennai/

বিমানটি কোনও ব্ল্যাক বক্স ছাড়াই উড়ছিল এবং এতে নিয়মিত বিমানের মতো কোনও উড়ান সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না বলে জানা গিয়েছে। ইতালির (Italy plane crash 2025) সিভিল এভিয়েশন অথরিটি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অনিচ্ছাকৃত হত্যা (manslaughter) মামলা রুজু হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার আমুর অঞ্চলের টিন্দা শহরের কাছে ঘটে আরও একটি বড় বিমান দুর্ঘটনা। আঙ্গারা এয়ারলাইন্স (Angara Airlines)-এর পরিচালিত একটি পুরনো আন্তোনভ আন-২৪ (Antonov An-24) যাত্রীবাহী বিমান প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গভীর জঙ্গলের মধ্যে জ্বলন্ত ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় মৃতদেহগুলি। বিমানটিতে ছিলেন ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য—সবাই নিহত হয়েছেন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল বলেও জানা গিয়েছে।

প্রতক্ষ্যদর্শী এবং উদ্ধারকারী দল জানিয়েছে, বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল, সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত কুয়াশা ও দুর্বল দৃশ্যমানতার কারণে পাইলট সঠিকভাবে অবতরণে ব্যর্থ হন। সেই সঙ্গে বিমানটির বয়স ছিল প্রায় ৫০ বছর, যা প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ভয়াবহ দুর্ঘটনার পর রাশিয়ার স্থানীয় গভর্নর ভাসিলি ওরলভ তিন দিনের শোক ঘোষণা করেছেন। রুশ বিমান পরিবহন কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিমান নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগে ক্রিমিনাল কেস দায়ের হয়েছে।

এই দুই ঘটনা ফের বিশ্বজুড়ে বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। একদিকে যাত্রীবাহী আধুনিক বিমানের আড়ালে পুরনো মডেলের ঝুঁকি, অন্যদিকে স্ব-উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন কিন্তু নিয়ন্ত্রণহীন হালকা বিমান—দুটিই বর্তমান এভিয়েশন ব্যবস্থার এক একটি দুর্বল দিককেই সামনে নিয়ে এসেছে।