নিউজ পোল ব্যুরো: রিও ডি জেনেরিওর আকাশে যখন সূর্য ডুবছে, তখন ব্রাজিলের (Brazil) মাটিতে দৃপ্ত কণ্ঠে প্রতিধ্বনিত হল ভারতের প্রধানমন্ত্রীর (PM Modi) কণ্ঠস্বর, “টাইপরাইটারের যুগে সফটওয়্যারের গতিতে দৌড়ানো সম্ভব নয়!” আন্তর্জাতিক রাজনীতির এক অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ, ব্রিকস সম্মেলনে (BRICKS), দক্ষিণ গোলার্ধ তথা ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির প্রতি দীর্ঘ দিনের অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে জোরালো সওয়াল করলেন নরেন্দ্র মোদী (PM Modi)।
ব্রাজিলে ব্রিকস-এর (BRICKS) বার্ষিক বৈঠকে মোদী (PM Modi) সরাসরি অভিযোগ করেন যে, উন্নয়ন, প্রযুক্তি, অর্থসাহায্য কিংবা জলবায়ু সংকট মোকাবিলার মতো জরুরি ইস্যুতে উন্নত দেশগুলির দৃষ্টিভঙ্গি এখনও আত্মকেন্দ্রিক। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশিয়ানিয়ার বহু উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশ বিশ্ব কূটনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, তাদের বক্তব্য আন্তর্জাতিক স্তরে উপেক্ষিতই থেকে যাচ্ছে।
মোদীর ভাষায়, “গ্লোবাল সাউথকে (Global South) বাদ দিয়ে তৈরি আন্তর্জাতিক গোষ্ঠীগুলি এমন এক মোবাইল ফোন, যার মধ্যে সিম কার্ড আছে, কিন্তু নেই কোনও নেটওয়ার্ক!” তিনি আরও বলেন, “যত দিন এই দেশগুলির প্রাপ্য অধিকার এবং সম্মান দেওয়া না হবে, তত দিন আন্তর্জাতিক গঠন ও সিদ্ধান্ত প্রক্রিয়া অসম্পূর্ণই থেকে যাবে।” ভারতের প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এই দক্ষিণ গোলার্ধের দেশগুলিই এখন বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে। তাই শুধু ‘সহানুভূতি’ নয়, গ্লোবাল সাউথের দেশগুলিকে ‘সুযোগ’ দিতে হবে নেতৃত্বের, অংশগ্রহণের, এবং সিদ্ধান্ত নেওয়ার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এবার নিয়ে চতুর্থবার ব্রাজিল (Brazil) সফরে এলেন মোদী। ব্রিকস বৈঠকে অংশ নিতে শনিবার বিকেলে পৌঁছনোর পর তাকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা। সঙ্গে ছিলেন ভারতীয় প্রবাসীরাও, যারা উচ্ছ্বাসে ভরিয়ে তোলেন বিমানবন্দর।
