নিউজ পোল ব্যুরো: বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে আমিষ পদ না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। আর রবিবারের দুপুরে যদি পাতে পরে ডিমের এক অভিনব পদ তাহলে কেমন হয়!এই রান্না বানানো যেমন সহজ, তেমন খেতেও সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলে চেটেপুটে খেয়ে নেবে। এমন রান্নার হদিশ পেলে সবথেকে খুশি হয় বাড়ির গৃহিণীরা। কারণ তাদেরকেই প্রতিদিন চিন্তা করতে হয় আজ কি খাবার রান্না করা যায়। আবার এদিকে বাড়ির লোকের মুখে এক খাবারও প্রতিদিন রোচে না। ঠিক তখনই এমন এক খাবারের সন্ধান পেলে বেশ ভালই লাগে। এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিতে পারেন ডিমের সাওজি কারি (Egg Saoji Curry)।
উপকরণ:
৬টি সেদ্ধ ডিম
২টি আলু (ডুমো করে কাটা)
১ চা-চামচ কালো সর্ষে
৭-৮টি কারিপাতা
১ কাপ পেঁয়াজকুচি
দেড় চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কার গুঁড়ো
১ কাপ নারকেলবাটা
৬-৭টি চেরা কাঁচালঙ্কা
১২-১৫টি ভাজা কাজু
স্বাদমতো নুন
২ কাপ নারকেলের দুধ
২ টেবিলচামচ ধনেপাতাকুচি
১ টেবিলচামচ লেবুর রস
পরিমাণমতো তেল
প্রণালী:
কড়াইয়ে প্রথমে তেল ঢেলে গরম করে নিতে হবে। এরপর গরম তেলে ফোড়ন হিসেবে সর্ষে আর কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে তা সোনালী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সোনালী রঙ ধরলেই তার মধ্যে কাজু, নুন আর নারকেলের দুধ দিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রান্নার গ্রেভি। এবার এর মধ্যে আলু ও দিকগুলি একে একে ছেড়ে দিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে ধনেপাতাকুচি আর লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম ডিমের সাওজি কারি (Egg Saoji Curry)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
