Coffee: দামি কফি বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে? জেনে নিন কফি সংরক্ষণ করার সহজ পদ্ধতিগুলি

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: তীব্র দাবদাহ কাটিয়ে বর্ষার আভাস পেয়েছি আমরা পেয়েছি বেশ অনেক দিন হল। বর্ষাকালে (Monsoon) প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ। কিন্তু জানেন কী? বর্ষা অনেকের পছন্দের ঋতু হলেও এই বর্ষাকাল আমাদের জন্য নিয়ে আসে রাশি রাশি সমস্যা। তার মধ্যে যেমন থাকে শরীরের নানারকম সমস্যা, তেমনই তা নিয়ে আসে রান্নাঘরের একাধিক সমস্যা। এই সময় বিভিন্ন মশলা, কফি (Coffee) এবং অন্যান্য খাবার সংরক্ষণের জন্য বিশেষ নিয়ম মেনে চলতে হয়।

আরও পড়ুন: Monsoon Tips: বর্ষায় পেটের সমস্যা বাড়ছে? কারণ জানলে প্রতিরোধও হবে সহজ

বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সকালে উঠে অনেকেই কফির (Coffee) কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন। অনেকে আবার দিনে একাধিক বার কফি খান। বিভিন্ন রকম কফির গুণগত মান অনুযায়ী তার মূল্য বিভিন্ন হয়। কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে বাতাদের আর্দ্রতা মিশে এটি নষ্ট হয়ে যেতে পারে।

তাই কফি প্যাকেট থেকে বের করে কোনো এয়ারটাইট পাত্রে রাখার ব্যবস্থা করুন। এছাড়াও পাত্র বন্ধ করার আগে তার ভেতরে একটি শুকনো টিস্যু পেপার মুড়িয়ে রেখে দিন। মাঝে মাঝে টিস্যু পেপার বদল করতে থাকুন। এই শুকনো টিস্যু পেপার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে ও কফি ভাল থাকবে। কফি কখনোই ফ্রিজের মধ্যে রাখবেন না। বরং ঘরের সাধারণ তাপমাত্রায় অন্ধকার জায়গায় রাখুন। আর কফি নেবার সময় সবসময় শুকনো চামচ ব্যবহার করুন। এই সহজ জিনিসগুলি মাথায় রাখলেই কফি বছরের পর বছর ভাল থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole