Skin Care: “পুজোর সাজ নষ্ট করবে না Pimples—ব্রণ রুখতে ৪টি সহজ উপায়”

Life style অন্যান্য রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: পুজো একেবারে দরজায় কড়া নাড়ছে। উৎসব মানেই নতুন জামা, সাজগোজ আর হাসি খুশির দিন। কিন্তু ঠিক এই সময়ে মুখে যদি হঠাৎ করে Pimples (Acne) বা লালচে ফুসকুড়ি বেরিয়ে আসে, তাহলে মুডটাই একেবারে নষ্ট হয়ে যায়। তাই পুজোর আগে থেকেই ত্বকের যত্ন (Skin Care) শুরু করা দরকার। কেমিক্যাল প্রোডাক্ট বা দামি বিউটি পার্লারে ঘন্টার পর ঘন্টা কাটানোর দরকার নেই। ঘরোয়া কয়েকটি সহজ Home Remedies ব্যবহার করলেই পুজোর সময় পাবেন ব্রণহীন উজ্জ্বল ত্বক।

পুজোর আগে ব্রণ আটকাতে ঘরোয়া উপায় (Natural Treatment for Acne)

১) হলুদ ও মধুর ফেস প্যাক : হলুদে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান, যা ত্বকের প্রদাহ কমায়। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল (Antibacterial), যা Pimples সৃষ্টিকারী জীবাণু দূর করে। অল্প হলুদ গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগ ও ফোলা কমে যাবে।

২) অ্যালোভেরা জেল:

অ্যালোভেরার মধ্যে রয়েছে সালিসিলিক অ্যাসিড ও সালফার (Salicylic Acid & Sulphur), যা ব্রণ শুকাতে সাহায্য করে। তাজা অ্যালোভেরা পাতার ভেতরের জেল সরাসরি মুখে লাগান। ৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুধু ব্রণ কমায় না, বরং ত্বক ঠান্ডা রাখে এবং লালচে ভাব কমিয়ে দেয়।

আরও পড়ুন: Weather Update : জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, রাজ্যে জারি কমলা সতর্কতা

৩) লেবুর রস

লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড (Citric Acid) থাকে, যা ব্যাকটেরিয়া মেরে ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। তবে কখনই সরাসরি ত্বকে লাগাবেন না। সামান্য জল বা ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে পাতলা করে মুখে লাগান। এতে Acne Scars কমবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।

৪) গ্রিন টি::

গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান (Antioxidants & Anti-inflammatory Properties), যা প্রদাহ কমায়। এক কাপ গ্রিন টি তৈরি করে ঠান্ডা করুন। তুলোর সাহায্যে মুখে লাগান অথবা ব্যবহৃত টি-ব্যাগ সরাসরি ব্রণের উপর ৫-১০ মিনিট রাখুন। এতে প্রদাহ কমবে ও দাগ হালকা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole