Weather Update : জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, রাজ্যে জারি কমলা সতর্কতা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: চলতি সপ্তাহে ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (IMD)। ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather Update) বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার থেকেই শুরু হবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

আরও পড়ুন: FIFA World Cup: সপ্তমবারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন তিউনিসিয়ার

উত্তরবঙ্গে (North Bengal) মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি (Heavy Rain) চলবে প্রায় সবকটি জেলাতেই। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে অতিভারী বৃষ্টির (Orange Alert) কমলা সতর্কতা। এই দুই জেলায় টানা বর্ষণের পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া (Gusty Wind)। বুধবারও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলবে, শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তুলনামূলক কম প্রভাবিত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই। তবে বুধবার বিকেল থেকে পরিস্থিতি বদলানর সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই  পরিস্থিতি বদলাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Thunderstorm with Rain)। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা থাকছে। তবে সপ্তাহান্তের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে রাজ্যের উত্তর ও দক্ষিণে মিলেমিশে চলবে বৃষ্টি। ফলে একদিকে পাহাড়ি অঞ্চলে নদী ও জলাধারে জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে পুজোপূর্ব কেনাকাটার মৌসুমে অস্বস্তির কারণ হতে পারে বারবার বৃষ্টি।