Abhishek Banerjee : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও তৃণমূলের জয় নিশ্চিত: অভিষেক

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলীয় নেতৃত্বকে আশ্বস্ত করে জানিয়েছেন, এতসব পরিবর্তনের পরও রাজ্যে তৃণমূলের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। একটি বড় ভার্চুয়াল বৈঠকে দলের প্রার্থী, সাংগঠনিক নেতৃত্ব, সাংসদ এবং পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি এই বার্তা দেন (Abhishek Banerjee)।

আরও পড়ুন: Weather Update : পয়লা বৈশাখে গরমে নাকাল! কোথাও বৃষ্টি, কোথাও কালবৈশাখীর দাপট

সূত্র অনুযায়ী, ওই বৈঠকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছিলেন। সেখানে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট করে বলেন, ভোটার তালিকা থেকে যে নামগুলি বাদ গিয়েছে, সেগুলিকে একতরফাভাবে তৃণমূলের ভোটার হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। তার দাবি, এমনকি যদি ৬০ লক্ষ বা তারও বেশি নাম বাদ পড়ে, তবুও বিজেপির পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়। বিভিন্ন সংস্থার সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, এক কোটি নাম বাদ গেলেও রাজ্যে তৃণমূলের জয় নিশ্চিত বলেই ইঙ্গিত মিলেছে। অভিষেক আরও অভিযোগ করেন, বিজেপি এই পরিস্থিতি বুঝতে পেরে বিপুল অর্থ ব্যয় করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। তবে তার মতে, এসব প্রচেষ্টা ভোটের ফলাফলে তেমন প্রভাব ফেলবে না। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের উদাহরণ টেনে বলেন, তখনও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলই জয়ী হয়। তার বিশ্বাস, এবার তৃণমূলের ভোট শতাংশ আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে আত্মবিশ্বাসের পাশাপাশি দলীয় কর্মীদের সতর্কও করেছেন তিনি (Abhishek Banerjee)। কোনও রকম আত্মতুষ্টি, গাফিলতি বা অভ্যন্তরীণ কোন্দল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, আগামী দিনগুলিতে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলের নজর থাকবে কারা সক্রিয়ভাবে কাজ করছেন। কর্মদক্ষতার ভিত্তিতেই ভবিষ্যতে দলের মধ্যে দায়িত্ব নির্ধারিত হবে বলেও তিনি উল্লেখ করেন। ভোটের আগে সংগঠনকে চাঙা রাখা এবং কর্মীদের মনোবল দৃঢ় করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে।