Weather Update : ফেব্রুয়ারিতেও শীতের আমেজ বজায়, আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেলেও রাজ্যজুড়ে এখনও শীতের হালকা আমেজ বজায় রয়েছে (Weather Update)। পারদ মাঝে মাঝে ওঠানামা করলেও কনকনে ঠান্ডার প্রত্যাবর্তন আপাতত নেই, আবার গরমের তীব্রতাও এখনও অনুভূত হচ্ছে না (Weather Update)। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন আরামদায়ক ও মনোরম আবহাওয়া উপভোগ করছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD)অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। উত্তুরে হাওয়ার প্রভাব এখনও বজায় থাকায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ফলে এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না বলেই মনে করা হচ্ছে (Weather Update)।

আরও পড়ুন : Kolkata Metro: হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও শুরু হয়নি কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে তোপ রেলমন্ত্রীর

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার ও শুষ্ক (Weather Update)। সকাল ও সন্ধ্যায় শীতের ছোঁয়া থাকলেও দিনের দিকে হালকা উষ্ণতা অনুভূত হবে। এদিকে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত। কলকাতা সহ অন্যান্য জেলাতেও মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও একইভাবে শীতের আমেজ বজায় রয়েছে (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় সকালের কুয়াশা নিয়ে সতর্কতা জারি রয়েছে। সব মিলিয়ে, শীত এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না, বরং মনোরম আবহাওয়া আরও কয়েকদিন উপভোগ করা যাবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Update)।