Abhishek Banerjee : সাজাচ্ছেন কোন রণনীতি, ৮ অগস্ট তৃণমূলের সমস্ত স্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো : বাঙালি অস্মিতা এবং ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ময়দানে নামতে চলেছেন তৃণমূল সাংসদ। কিভাবে হবে ছাব্বিশের যুদ্ধ সেই কৌশল ঠিক করতেই আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল চারটেয় ভার্চুয়ালি ওই বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বিজেপিকে এই ইঞ্চি জায়গা ছাড়তে নাজার শাসক দল। সেই রণকৌশল ঠিক করতেই আগামী ৮ আগস্ট দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আরও থাকবেন, শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিরাও। যার নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল স্তর থেকেই লড়তে হবে কিভাবে তা বুঝিয়ে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রে খবর, দলের তরফে গোপন সার্কুলার দিয়ে বুধবার নেতাদের এই তথ্য পাঠানও হয়েছে। ডাকা হয়েছে, সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারম্যানকে। শুধু এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়নি ওয়েবকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনকে। ক্যামাক স্ট্রিটের হিসাব অনুযায়ী ৪ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন ৮ অগাস্টের ভার্চুয়াল বৈঠকে।

আরও পড়ুন : Harappan civilisation : রাজস্থানে পাক সীমান্তে মিলল ৪৫০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন

প্রসঙ্গত, সংসদ চত্বরে দাঁড়িয়ে SIR নিয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দু’কোটি বাদ দেওয়া তো দূরের কথা, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। নির্বাচন কমিশন আসলে সাইলেন্ট ইনভিসিবল রিগিং শুরু করেছে বিজেপির হয়ে। যারা সরকারের বিরুদ্ধাচরণ করে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বাংলায় এসব করে কিছু হয়নি, বিহারেও হবে না। ২০২১ থেকে বাংলার সঙ্গে বিমাতাসুলভ আচরণ চলছে। আগে টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।” বিজেপিকে নিশানা করে বলেছেন, “বিজেপি নেতারা আগেভাগেই বলে দিচ্ছেন বাংলায় দুই কোটির নাম কাটা যাবে। কোনও SIR না হওয়া সত্ত্বেও! প্রধানমন্ত্রী ৯০ মিনিটের ভাষণে ২০০ বার নিজের নাম নিয়েছেন, কিন্তু ২০১৯ সালের পর কী করেছেন তা বলেননি।” অর্থাৎ ভিন রাজ্যে বাঙালি হেনস্থা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ এই দুই অস্ত্র নিয়েই এবার ময়দানে নামতে চলেছে তৃণমূল।