Jagdeep Dhankhar: ১৭ মাসের প্রতীক্ষা, তবু নেই বুলেটপ্রুফ গাড়ি! সাধারণ ইনোভাতেই সফর শেষ পর্যন্ত ধনখড়ের

দেশ

নিউজ পোল ব্যুরো: “দেশের উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar)! ‘Z+’ নিরাপত্তায় মোড়া, চারদিকে কঠোর প্রহরা। কিন্তু তার বাহন? একটিও বুলেটপ্রুফ (Bullet Proof) নয়! সাধারণ ইনোভা (Innova) গাড়িতেই চলছে যাতায়াত। শুনে অবাক লাগলেও, ঘটনাটা বাস্তব।”

আরও পড়ুন: Chhattisgarh: লাল আগুন নিভছে ধীরে ধীরে, সুকমায় গুলির লড়াইয়ে খতম শীর্ষ মাও নেতা, আহত তিন জওয়ান

গত ১৭ মাস ধরে গাড়ির অপেক্ষায় রয়েছেন ভারতের সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উপরাষ্ট্রপতির সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল নতুন বুলেটপ্রুফ গাড়ির (Bullet Proof Car) জন্য। কারণ হিসেবে জানানো হয়, ধনখড়ের ব্যবহৃত তিনটি বিএমডব্লিউ (BMW Car) গাড়িই ছিল পুরনো, যার মধ্যে দু’টির বয়স ছ’বছরের বেশি, আর একটিরও প্রায় পাঁচ। চার মাস পর, ১২ জুন ২০২৪-এ স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, গাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করা হবে। কিন্তু মাস কেটে গেল, বছর গড়াল, গাড়ি আর এল না। শেষমেশ উপায় না দেখে ২৮ নভেম্বর ধনখড়ের দফতর একটি সাধারণ ইনোভা গাড়িকে চূড়ান্ত করে নেয়। সেই থেকেই একজন উচ্চ সুরক্ষা পাওয়া শীর্ষ পদাধিকারী যাতায়াত করছেন বুলেটপ্রুফহীন একটি গাড়িতে।

এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকেই ঘিরে। যেখানে একদিকে ছোটখাটো নেতারাও পেয়ে থাকেন কড়া নিরাপত্তা ও বিশেষ সুবিধা, সেখানে দেশের উপরাষ্ট্রপতির জন্য এত দীর্ঘ বিলম্ব অনেকের কাছেই বিস্ময়ের। উল্লেখ্য, গত ২১ জুলাই হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তার ইস্তফায় কারণ হিসেবে দেখানো হয় শারীরিক অসুস্থতা। যদিও বিরোধী শিবিরের একাংশ মনে করছে, এর পেছনে রয়েছে রাজনৈতিক চাপ ও প্রশাসনিক অসন্তোষ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, দেশের উপরাষ্ট্রপতি যদি না পান প্রাপ্য নিরাপত্তা, তবে আদৌ কতটা নিরাপদ দেশের অন্যান্য গণতান্ত্রিক কাঠামো? প্রশাসনের এই গাফিলতি ভবিষ্যতে আরও বড় প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে সরকারকেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT