WB Joint Entrance Exam 2025 Result : রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের তারিখ জানিয়ে দিল বোর্ড, স্বস্তিতে পড়ুয়ারা

breakingnews শিক্ষা

নিউজ পোল ব্যুরো : অবশেষে OBC মামলার জট কাটিয়ে প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WB Joint Entrance Exam 2025 Result) পরীক্ষার ফলাফল। আজ বৃহস্পতিবার বোর্ডের শীর্ষ অধিকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফল প্রকাশের দিন জানিয়ে দিলেন। এই খবরে হাঁসি ফুটেছে পড়ুয়াদের। সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ার পরেই দেরি না করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের দিন জানিয়ে দেওয়া হয়েছে।

গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে হয়েছিল ভর্তির প্রবেশিকা পরীক্ষা। তিন মাসের বেশি সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় উদ্বেগে ছিলেন পড়ুয়ারা। সেই চিন্তার বোঝাই নামল মাথা থেকে। বোর্ড জানিয়েছে আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে ফলাফল। অনেক পড়ুয়া দীর্ঘদিন ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। কেউ অপেক্ষা করেছেন আবার কোনও পড়ুয়া অন্য মাধ্যমে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: Harappan civilisation : রাজস্থানে পাক সীমান্তে মিলল ৪৫০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন

জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন জানিয়েছেন,বোর্ড ফলপ্রকাশের জন্য প্রস্তুত ছি। মাঝে ওবিসি সংক্রান্ত মামলা বিচারাধীন হওয়ায় ফলপ্রকাশের প্রক্রিয়া থমকে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা কেটে দেওয়ার পরেই বুধবার উচ্চশিক্ষা দফতর তরফে জয়েন্ট বোর্ডকে ফলপ্রকাশের নির্দেশ দেয়। সেইমতই আজ ফলপ্রকাশের কথা ঘোষণা (WB Joint Entrance Exam 2025 Result) করা হল।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=VFW24JQ2V38RyKXo