Harappan civilisation : রাজস্থানে পাক সীমান্তে মিলল ৪৫০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন

দেশ

নিউজ পোল ব্যুরো : হরপ্পা সভ্যতা ( Harappan civilisation) যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত। রাজস্থানে পাক সীমান্তের কাছে ৪৫০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলে মনে করছেন গবেষকরা। থর মরুভূমি অঞ্চলে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষের এটিই প্রথম নথিভুক্ত ঘটনা, যা সভ্যতার ভৌগোলিক অবস্থানের উল্লেখযোগ্য সম্প্রসারণের ইঙ্গিত দেয়। এই আবিষ্কারে হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও অনেক পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

রাতাদিয়া রি দেরিতে অবস্থিত এই স্থানটি রামগড় তহসিল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং সীমান্তবর্তী গ্রাম সাদেওয়ালা থেকে ১৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ভারতীয় সংস্কৃতি বিভাগের গবেষক দিলীপ কুমার সাইনি, জয়সলমীরের ইতিহাসবিদ পার্থ জাগানি, উদয়পুরের রাজস্থান বিদ্যাপীঠের অধ্যাপক জীবন সিং খারকওয়াল, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ডক্টর তমেঘ পানওয়ার এবং ডক্টর রবীন্দ্র দেবদার যৌথ প্রচেষ্টায় এই আবিষ্কার করা হয়েছে। এই প্রচেষ্টায় স্থানীয় অবদানকারী চতর সিং ‘জাম’ এবং রামগড়ের প্রদীপ কুমার গর্গের সহায়তায় এই আবিষ্কার সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দলটি স্থানটির সত্যতা নিশ্চিত করেছে এবং ইন্ডিয়ান জার্নাল অফ সায়েন্সে প্রকাশের জন্য তাদের গবেষণা জমা দিয়েছে।

ঠিক কি কি উদ্ধার হয়ে দেখে নিন এক নজরে…

** লাল এবং গম রঙের মৃৎশিল্প, যার মধ্যে রয়েছে বাটি, কলস, কাপ এবং ছিদ্রযুক্ত জার
** জ্যামিতিক নকশা দিয়ে সজ্জিত হস্তনির্মিত মৃৎশিল্প
** চের্ট পাথর থেকে তৈরি ব্লেড (৮-১০ সেমি), সম্ভবত বর্তমান পাকিস্তানের রোহরি থেকে এসেছে
** মাটি এবং শঙ্খের খোল দিয়ে তৈরি চুড়ি
** ত্রিভুজাকার, বৃত্তাকার এবং ইডলির মতো আকারের টেরাকোটা কেক
** পাথরের মিল, সম্ভবত উপকরণ পিষে এবং ঘষার জন্য ব্যবহৃত হয়
** ওয়েজ-আকৃতির ইট, বৃত্তাকার কাঠামো বা চুল্লির নির্দেশক
** মানক আয়তাকার ইট, হরপ্পা নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত
** কেন্দ্রীয় স্তম্ভ সহ একটি চুল্লি কাঠামো, কানমের (গুজরাট) এবং মহেঞ্জোদারো (পাকিস্তান) এ পাওয়া জিনিসগুলির সাথে তুলনীয়

প্রাচীন দেয়ালের ধ্বংসাবশেষ, যা সংগঠিত নির্মাণ এবং বিন্যাসের ইঙ্গিত দেয়। গবেষক দিলীপ কুমার সাইনি বলেন, “রাজস্থানের মরুভূমির প্রত্নতত্ত্বের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কা। এমন একটি দুর্গম, বালুকাময় ভূখণ্ডে হরপ্পার উপস্থিতি পূর্বের অজানা বসতির ইঙ্গিত দেয় যা থর মরুভূমির কঠোর পরিস্থিতি সহ্য করেছিল।” ইতিহাসবিদ পার্থ জাগানি এই স্থানের কৌশলগত এবং সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, “উত্তর রাজস্থান এবং গুজরাটের মধ্যবর্তী মরুভূমি অঞ্চলে এটি আবিষ্কৃত প্রথম হরপ্পা নগর বসতি। পাকিস্তান সীমান্তের কাছাকাছি এর ঐতিহাসিক তাৎপর্যের আরেকটি স্তর যোগ করে।” প্রত্মতাত্মিক দলের তাদের অনুমান, প্রাচীন শহরটি প্রায় ৫০ বাই ৫০ মিটার বিস্তৃত ছিল এবং সম্ভবত বর্তমানে বিলুপ্ত সরস্বতী নদীর মোহনায় অবস্থিত ছিল। নতুন আবিষ্কৃত এই স্থানটি ভারতের সবচেয়ে শুষ্ক এবং প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে একটিতে হরপ্পা সভ্যতার ( Harappan civilisation) নগর ও সাংস্কৃতিক জীবনের এক বিরল আভাস দিয়েছে।