Ghaziabad: ‘রাষ্ট্রদূত’ সেজে বিলাসী জীবন! গাজিয়াবাদের অভিজাত বাড়ি থেকে ফাঁস ভুয়ো দূতাবাসের চমকে দেওয়া কাহিনী

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: রাজপথে (Ghaziabad) চকচকে গাড়ি, কূটনৈতিক নম্বরপ্লেট, আর এক ‘রাষ্ট্রদূত’ যার নামে একাধিক দেশের পরিচয়! না, কোনও থ্রিলার সিনেমার দৃশ্য নয়! বাস্তবেই এমন ঘটেছে গাজিয়াবাদে (Ghaziabad)। উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) সম্প্রতি ফাঁস করেছে এমনই এক অবিশ্বাস্য ভুয়ো দূতাবাসের জাল চক্র।

আরও পড়ুন: Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ঘূর্ণিঝড় সংসদে! অবশেষে মোদী মুখ খুলবেন, অপেক্ষা রাজনৈতিক মহলে

গ্রেফতার হয়েছেন হর্ষবর্ধন নামে এক ব্যক্তি, যিনি নিজেকে একাধিক ক্ষুদ্র দেশের রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন। তার তৈরি ‘ওয়েস্টার্কটিকা দূতাবাস’ ছিল গাজিয়াবাদের (Ghajiabad) কবিনগর এলাকায় এক প্রাসাদোপম ভাড়াবাড়িতে। বাহ্যিকভাবে সবটাই বাস্তব! বিলাসবহুল গাড়ি, কূটনৈতিক নম্বরপ্লেট, বিদেশি পতাকা— কিন্তু ভিতরে চলছিল এক অভিনব প্রতারণা!

‘ওয়েস্টার্কটিকা’ নামে যে দেশের প্রতিনিধিত্বের দাবি করছিলেন হর্ষ, সেটি আদতে আন্টার্কটিকার বরফে ঢাকা এক অঞ্চল — যাকে কোনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। ২০০১ সালে আমেরিকার প্রাক্তন নৌকর্মী ট্র্যাভিস ম্যাকহেনরি এই দেশের ঘোষণা করেন এবং নিজেকে ‘গ্র্যান্ড ডিউক’ বলেন। ওয়েস্টার্কটিকার দাবি অনুযায়ী তাদের নাগরিক সংখ্যা ২ হাজার ৩৫৬, অথচ বাসিন্দা শূন্য! হর্ষ কিন্তু থেমে থাকেননি ওয়েস্টার্কটিকাতেই। আরও কয়েকটি স্বঘোষিত দেশ সাবোরগা, পুলভিয়া, লোডোনিয়া— এমনকি ভারতীয় বিদেশ মন্ত্রকের নাম ব্যবহার করেও নকল কূটনৈতিক কাগজপত্র তৈরি করেছিলেন তিনি।

এসটিএফ-এর অভিযানে উদ্ধার হয়েছে:

  • ৪টি বিলাসবহুল গাড়ি (কূটনৈতিক নম্বরপ্লেটসহ)
  • ১২টি জাল কূটনৈতিক পাসপোর্ট
  • ৩৪টি জাল স্ট্যাম্প
  • ২টি ভুয়ো প্রেস কার্ড
  • ৪৪.৫ লক্ষ নগদ রুপি
  • একাধিক দেশের বৈদেশিক মুদ্রা

পুলিশ মনে করছে, এটি শুধুই পরিচয় প্রতারণা নয়— এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক জালিয়াতির ছায়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT