Bills to remove arrested PM-CMs: একটানা ৩০ দিন গ্রেফতার থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলে, নতুন ৩ বিল আনছে কেন্দ্র

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: বুধবার দেশের মানুষ লোকসভায় এক ঝড়ো অধিবেশনের সাক্ষী হতে চলেছে। তিন গুরুত্বপূর্ণ বিল আনছে কেন্দ্র সরকার। গুরুতর ফৌজদারি মামলার অভিযোগে টানা ৩০ দিন ধরে গ্রেপ্তার বা আটক থাকা অবস্থায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের অপসারণের জন্য সরকার তিনটি বিল (Bills to remove arrested PM-CMs) পেশ করতে চলেছে। এই কারণেই আজ লোকসভায় ঝড়ো অধিবেশন হওয়ার সম্ভাবনা রিয়েছে।

এই খবর সামনে আসার পরেই বিরোধীরা তীব্র এই বিল নিয়ে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছে। এমনকি কেন্দ্র সরকারের বিল পেশ আটকে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। একজন বিরোধী সাংসদ বলেছেন, “আমরা এটি পেশ করতে দিতে পারি না। আমরা বিলটি ভেঙে ফেলব।” সূত্রের খবর, বুধবার লোকসভায় তিনটি বড় বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন । যে বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি কোনও বর্তমান মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও যদি কোনও অপরাধের কারণে একটানা ৩০ দিন গ্রেফতার হন যেখানে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি এক মাসের মধ্যে পদ হারাতে পারেন। প্রস্তাবিত আইনগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৫; সংবিধান (একশো ত্রিশতম সংশোধনী) বিল, ২০২৫; এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫।

আরও পড়ুন: Rekha Gupta: জনশুনানির সভা চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারার অভিযোগ, আটক ব্যক্তি

সূত্রের খবর, কেন্দ্রের এই বিল আনার লক্ষ্য হল দুর্নীতিগ্রস্ত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান। যদিও তবে ওই বিলে আরও প্রস্তাব দেওয়া হয়েছে যে বহিষ্কৃত মন্ত্রীরা জেল মুক্তি পাওয়ার পর ফের ফিরে পেতে পারেন পদ। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য বিলটি পেশের পর বিবেচনার জন্য তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কেন্দ্র ৩টি বিল পেশ করলেও সেগুলি নিয়ে এখনই ভোটাভুটিতে যাবে না কারণ সংবিধান সংশোধনীর জন্য যে পরিমাণ সাংসদের সমর্থন প্রয়োজন তা সরকারের হাতে নেই। তাই সেই সমর্থন পেতে হলে যেতে হবে বিরোধীদের কাছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole