Amazon India: উৎসবের আগে নিয়োগ বাড়াচ্ছে অ্যামাজন ইন্ডিয়া!

অফবিট ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: উৎসবের মরশুম মানেই কেনাকাটা, অফার আর ক্রেতাদের ভিড়। দুর্গাপুজো(Durga Puja) থেকে শুরু করে ধনতেরাস ও দীপাবলিপ্রতিটি উৎসবেই ই-কমার্স(e-commerce) প্ল্যাটফর্মগুলিতে(Platform) তৈরি হয় ব্যাপক চাহিদা। সেই চাহিদা সামাল দিতে এবার এক বড় পদক্ষেপ নিল অ্যামাজন ইন্ডিয়া(Amazon India)। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, চলতি উৎসব মৌসুমে প্রায় দেড় লাখ মরসুমি কাজের সুযোগ তৈরি করা হবে।

মূলত ফুলফিলমেন্ট সেন্টার (FC), শর্ট সেন্টার এবং লাস্ট-মাইল ডেলিভারি(Delivery) স্টেশন এই তিন স্তরে কর্মসংস্থানের দরজা খুলছে অ্যামাজন(Amazon)। উৎসবের সময় গ্রাহকদের কাছে দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে অ্যামাজনের ভারত(Amazon India)ও অস্ট্রেলিয়ার অপারেশনস ভাইস প্রেসিডেন্ট অভিনব সিং জানিয়েছেন, “আমরা চাই প্রতিটি পিন কোডে গ্রাহকরা যেন সহজে ডেলিভারি পান। তাই আমাদের নেটওয়ার্ককে শক্তিশালী করতেই এই নতুন নিয়োগ।”

অ্যামাজনের(Amazon) এই ঘোষণার প্রভাব শুধু বড় শহরেই সীমাবদ্ধ নয়। সংস্থা জানিয়েছে, রায়পুর, জলন্ধর, যোধপুর, রাঁচির মতো ৪০০-র বেশি শহরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের নতুন দরজা খুলছে, অন্যদিকে ছোট শহরগুলির অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, প্রতিবছর উৎসবের সময়ে ই-কমার্স(e-commerce)ব্যবসায় বিক্রির হার বেড়ে যায় বহুগুণে। আর সেই বাড়তি চাপ সামলাতে সংস্থাগুলি অস্থায়ী কর্মী নিয়োগ করে থাকে। তবে এ ধরনের পদক্ষেপের একটি ইতিবাচক দিকও রয়েছে,অনেক সময়েই এই মরসুমি কর্মীরা উৎসব পরেও স্থায়ীভাবে কাজ চালিয়ে যান।

আরও পড়ুন: ChatGPT: ভারতীয় ব্যবহারকারীদের জন্য OpenAI-র

অর্থাৎ, অ্যামাজনের(Amazon)এই সিদ্ধান্ত শুধু উৎসবের বাজারে নয়, দীর্ঘমেয়াদেও চাকরির সম্ভাবনা তৈরি করতে পারে। উৎসবের কেনাকাটার আনন্দের সঙ্গে সঙ্গে এবার কর্মসংস্থানের উৎসবও বয়ে আনছে অ্যামাজন ইন্ডিয়া(Amazon India)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole