India Chaina: ভারত-চিন সম্পর্কের নতুন অধ্যায়ে সূচনা, সীমান্ত সমস্যা সমাধানে ঐক্যমত মোদী-ওয়াং বৈঠকে

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: তিন বছর পর ভারত সফরে এসে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর (Wang Yi) সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্কের (India China) পুনর্জাগরণের বার্তা মিলেছে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বহু প্রতীক্ষিত সীমান্ত সমস্যা, যা নিয়ে বিগত কয়েক বছরে দিল্লি-বেজিং (Delhi-Beijing) সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে গিয়েছে।

আরও পড়ুন: Rekha Gupta: জনশুনানির সভা চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারার অভিযোগ, আটক ব্যক্তি

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বৈঠকে স্পষ্টভাবে জানান, ভারত-চিন সম্পর্কের (India China) দীর্ঘমেয়াদি উন্নতির জন্য ‘পারস্পরিক শ্রদ্ধা’ ও ‘বিশ্বাসযোগ্যতা’ অপরিহার্য। সেই লক্ষ্যে সীমান্ত সমস্যার দ্রুত, যুক্তিসঙ্গত ও দুই পক্ষের পক্ষে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার বিষয়ে একমত হন দুই নেতা। এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দুই দেশের তরফে বিশেষজ্ঞদের একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই কমিটি দ্বিপাক্ষিক স্বার্থ বজায় রেখেই একটি স্থায়ী সমাধানের রূপরেখা প্রস্তুত করবে।

বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে। এবার থেকে তীর্থযাত্রীদের আর দীর্ঘ ও জটিল পথ পাড়ি দিতে হবে না, কারণ ভারত ও চিন (India China) সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে সম্মত হয়েছে। এছাড়াও, চিনের তরফ থেকে এসসিও (SCO) সম্মেলনের আমন্ত্রণ মোদীর হাতে তুলে দেন ওয়াং ই। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি চিনের তাইনজিন শহরে সফর করবেন বলে জানা গিয়েছে। এই সফরের মাধ্যমেই ভারত-চিন সম্পর্ক আরও একধাপ এগোবে বলে কূটনৈতিক মহলের ধারণা। গালওয়ান সংঘর্ষের পর কার্যত জমে যাওয়া শীর্ষ পর্যায়ের সংলাপে এবার নতুন গতির ইঙ্গিত মিলেছে। মোদী-ওয়াং বৈঠক স্পষ্ট করে দিল, উভয় দেশই চায় উত্তেজনার অবসান এবং সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole