Rice Cooking Tips: ভাত ঝরঝরে না হওয়ার আসল কারণ! রান্নার শেষে এই ভুলই নষ্ট করছে স্বাদ

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: ভাত রান্না করা যত সহজ মনে হয়, আসলে ততটা নয়। বহু পাকা রাঁধুনিও কখনও গলা ভাত, কখনও কাঁচা ভাতের ঝামেলায় পড়েন। ভাঁড়ার বদল, চালের মান আর আগুনের তাপ সবই প্রভাব ফেলে রান্নার ফলাফলে। তবে বিশেষজ্ঞদের মতে, ভাত সেদ্ধ হওয়ার পরে একটা ছোট ভুলই অনেক সময় নষ্ট করে দেয় ভাতের গড়ন ও স্বাদ। আর সেই ভুলটি হল ফ্যান ঝরানোর আগে ভাত হাতা দিয়ে নাড়ানো। এই অভ্যাসটাই ভাতের গুণমান নষ্ট করে দেয় (Rice cooking tips)।

আরও পড়ুন:Travel destination: হাতের মুঠোয় পাহাড়, সমুদ্রের হাতছানি! হানিমুন সারার সেরা

ভাত সেদ্ধ হওয়ার পর যখন তা এখনও গরম ও বাষ্পময় থাকে, তখন ভেতরের দানা থেকে ধীরে ধীরে স্টার্চ বেরিয়ে আসে। যদি তখন হাতা দিয়ে নাড়ানো হয়, অতিরিক্ত স্টার্চ ছড়িয়ে পড়ে গোটা ভাতে। ফলে ঝরঝরে ভাতের বদলে পাওয়া যায় আঠালো আর চটচটে ভাত। বিশেষজ্ঞরা বলেন, রান্নার শেষে ভাত একেবারেই নাড়ানো উচিত নয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ (Rice cooking tips)।

তাছাড়া, ভাত সেদ্ধ হওয়ার পরে দানাগুলি থাকে খুবই নরম ও ভঙ্গুর। সেই অবস্থায় নাড়লে দানাগুলো সহজেই ভেঙে যায়। ফলে যে ভাত মুখে দিলে দানা দানা মিষ্টি লাগার কথা, তা হয়ে ওঠে দলা পাকানো আর বেখাপ্পা। তাই পাকা রাঁধুনিরা সব সময় বলেন, ভাত আঁচ থেকে নামানোর পর অন্তত ৫ থেকে ১০ মিনিট অঢাকা অবস্থায় রেখে দিতে হবে। এতে ভাপ ভেতরে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভাতের দানাগুলি ঝরঝরে হয় যা আসল নিয়ম (Rice cooking tips) অনুসারে সঠিক পদ্ধতি।

আরও একটি কারণ, ভাত সেদ্ধ হওয়ার পরে তা নিজের ভাপে আরও খানিকটা রান্না হয়। যদি তাড়াহুড়ো করে হাতা চালানো হয়, সেই প্রক্রিয়া ব্যাহত হয়। এতে ভেতরের বাষ্প ঠিকভাবে ছড়ায় না, ফলে ভাত কখনও শক্ত কখনও অতিনরম হয়ে যায়। রান্নাঘরের অভিজ্ঞতা বলছে, ভাতের স্বাদ ও গড়ন ঠিক রাখতে রান্না শেষে ধৈর্যই মূল মন্ত্র। তাই হাতা নয়, বরং সময় দিন ভাতকে নিজের ভাপে নিখুঁতভাবে ফোলার। এই সহজ নিয়ম (Rice cooking tips) মেনে চললেই আপনার ভাত হবে ঝরঝরে, নরম এবং দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মনভরানো।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole