নিউজ পোল ব্যুরো: OpenAI ভারতীয় ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)- কে আরও সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সংস্থাটি চালু করেছে ChatGPT Go নামের একটি সাবস্ক্রিপশন প্ল্যান, যা শুধুমাত্র ভারতের জন্যই বিশেষভাবে তৈরি। এই প্ল্যানের খরচ মাত্র ৩৯৯ টাকা মাসিক, যা শিক্ষার্থী, পেশাজীবী এবং বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যবহারকারীদের জন্য আরও সহজ হয়ে উঠবে।
ভারত বর্তমানে ChatGPT-এর দ্বিতীয় বৃহত্তম মার্কেট। শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী, প্রত্যেকে ক্রমশ AI-র উপর নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক ক্রিয়েটরও তাদের কনটেন্ট তৈরিতে ChatGPT ব্যবহার করছেন। শিক্ষা, সমস্যা সমাধান বা সৃজনশীল কাজ -AI প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ChatGPT Go সাবস্ক্রিপশনটি ফ্রি ভার্সনের তুলনায় ১০ গুণ বেশি সুবিধা দেয়। ব্যবহারকারীরা আরও বেশি মেসেজ পাঠাতে পারবেন, আরও বেশি ছবি তৈরি করতে পারবেন এবং মেমোরি দ্বিগুণ পাওয়া যাবে। এছাড়াও AI-এর উত্তরগুলোও হবে আরও নির্ভুল ও উন্নত। Plus এবং Pro প্ল্যানের তুলনায় ChatGPT Go অনেক কম খরচে এই সুবিধা দেয়।
আরও পড়ুন : RBI: ডিজিটাল যুগে চেক ক্লিয়ারেন্সে নতুন নিয়ম RBI-এর
ব্যবহারকারীরা chat.openai.com ওয়েবসাইটে গিয়ে বা ChatGPT মোবাইল অ্যাপের Upgrade অপশন থেকে ChatGPT Go সাবস্ক্রাইব করতে পারবেন। ইউপিআই-এর মাধ্যমে সহজে পেমেন্ট করা যাবে। এবার UPI সুবিধা ChatGPT-এর সব প্ল্যানেই (Go, Plus, Pro) উপলব্ধ।
OpenAI আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীরা উন্নত AI মডেলগুলো সহজে ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী, পেশাজীবী ও ক্রিয়েটররা AI-এর ক্ষমতা কাজে লাগিয়ে তাদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা এবং শেখার নতুন সম্ভাবনা উন্মুক্ত করতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
