নিউজ পোল ব্যুরো: মোহনবাগানকে হারিয়ে ডার্বি জিতে একেবারেই আত্মতুষ্টি নয়। এবার ডুরান্ড কাপের সেমিফাইনালে (Durand Cup Semifinal) ইস্টবেঙ্গলের সামনে প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনার দলকে কোনও মতেই হালকা ভাবে নিচ্ছেন না। সেমিফাইনালে সেরাটা দিয়ে ফাইনালে পৌঁছনোই লক্ষ্য লাল-হলুদ হেডস্যার অস্কার ব্রুঁজোর। যদিও অস্কারের কপালে এখই চিন্তার ভাঁজ।
আরও পড়ুন: Navdeep Saini: চার বছর ধরে দলের বাইরে, গম্ভীরকে নিয়ে বড় বক্তব্য রাখলেন এই বোলার
মঙ্গলবার অনুশীলনে শুরুতে এলেন না মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ। মাঝপথে এসে রিহ্যাব করেন তিনি। ডার্বি ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হামিদ। এদিকে সেমিফাইনালের আগে কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েইরা, স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, রাইট ব্যাক মহম্মদ রাকিপ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী এবং ডিফেন্ডার লালচুংনুঙ্গা, এই ছয়জন ইস্টবেঙ্গলের ছয়জন ফুটবলার একটি হলুদ কার্ড দেখে রয়েছেন।সেমিফাইনাল (Durand Cup Semifinal) ম্যাচ নিয়ে অস্কার ব্রুঁজো, “সেমিফাইনালে কঠিন ম্যাচ হবে। ডায়মন্ড হারবারও সেমিফাইনাল জিতে ফাইনালে যেতে চাইবে। ওদের দল বেশ ভাল। নক আউট পর্বের ম্যাচ আলাদা। আমাদের সতর্ক থাকতে হবে। সেমিফাইনালে কার্ড দেখলে চলবে না। ডার্বি এখন অতীত। ওই ম্যাচ নিয়ে আর ভাবছি না। আমাদের লক্ষ্য একটাই, সেমিফাইনাল জিতে। এখব ফাইনালে উঠতে হবে।”

ডায়মন্ড হবারবার এফসির কোচ কিবু ভিকুনা বুঝিয়ে দিলেন, শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল নয়, তার দলও জিতেই সেমিফাইনালে পৌঁছেছে। তারাও যোগ্য, সম্মান প্রাপ্য ডায়মন্ডেরও। কোয়ার্টার ফাইনালে জামশেদপুরকে এফসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এই সেমিফাইনাল খেলবে ডায়মন্ড হারবার। তিনি বলেন, “ফুটবলে সবকিছু সম্ভব। ম্যাচটা ১১ জন খেলোয়াড়েরা খেলবে। যেই দল ভালো খেলবে তারাই জিতবে। ইস্টবেঙ্গলের মতো আমরাও ভালো দল। আমরা ভালো না হলে এখানে আসতাম না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
