নিউজ পোল ব্যুরো: পুজোর ছুটিতে যদি সিকিম(Sikkim) ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে পর্যটকদের জন্য রইল বড় সুখবর! এবার শিলিগুড়ি(Siliguri) থেকে গ্যাংটক(Gangtok) পৌঁছানো যাবে মাত্র আধ ঘণ্টার মধ্যে। লাচুং(Lachung), লাচেন(Lachen) বা গুরুদংমার হ্রদ(Gurudangmar Lake) ঘুরে দেখার রুট ম্যাপ ইতিমধ্যেই তৈরি যাত্রীদের জন্য এটি বড় সুবিধা। এর আগে ১০ নম্বর জাতীয় সড়কে ভূমিধসের কারণে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন সে ঝুঁকি নেই, কারণ শিলিগুড়ি(Siliguri)-সিকিম(Sikkim) হেলিকপ্টার পরিষেবা ফের চালু হয়েছে।
‘সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড’ যৌথ উদ্যোগে রবিবার থেকে এই পরিষেবা শুরু হয়েছে। এর আগে গত বছর ২৩ আসনের এমআই-১৭২ হেলিকপ্টার চালু করা হয়েছিল। আশা করা হয়েছিল কম সময়ে পৌঁছানোর কারণে পর্যটক সংখ্যা বাড়বে। কিন্তু বড় হেলিকপ্টার ও আবহাওয়ার কারণে সঠিক সাড়া মেলেনি। সামান্য খারাপ আবহাওয়াতেও উড়তে পারেনি হেলিকপ্টার, এবং সিকিমের(Sikkim) বেশিরভাগ হেলিপ্যাডে নামাও সম্ভব হয়নি। ফলে পর্যটকদের লাচুং(Lachung), লাচেন(Lachen) বা গুরুদংমার(Gurudangmar Lake) মতো বিভিন্ন জায়গায় পৌঁছানো সীমিত ছিল।এবার সিকিমের(Sikkim) পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর ছোট এমআই-১৭২ হেলিকপ্টার চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন হেলিকপ্টারে ২০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন এবং প্রত্যেকের সঙ্গে ১০ কেজি পর্যন্ত মালপত্র রাখা যাবে। মাথাপিছু টিকিট খরচ সাড়ে ৪ হাজার টাকা। টিকিট অনলাইনে বুক করতে চাইলে বাগডোগরা বিমানবন্দর হেলিকপ্টার(Helicopter) সার্ভিস অফিসে যোগাযোগ করতে হবে, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।সিকিম পর্যটনের উপদেষ্টা রাজ বসু বলেন, “পুজোর মুখে শিলিগুড়ি-সিকিম রুটে হেলিকপ্টার(Helicopter)পরিষেবা চালু হওয়া পর্যটকদের কাছে সুখবর।
মনে করা হচ্ছে, এবার এই পরিষেবা আরও বেশি যাত্রীকে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে।”এবার পুজোর ছুটিতে সময় বাঁচিয়ে সিকিমের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা সত্যিই আর সহজ হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
