নিউজ পোল ব্যুরো: ভারতীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে প্রতিটি ঐতিহাসিক সাফল্য জাতীয় গর্বের প্রতীক। ২০২৫ সালে মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রেখে ইতিহাস গড়েছেন ভারতীয় বায়ুসেনার পাইলট ও মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। এই অনন্য সাফল্যকে সম্মান জানাতে লোকসভায় একটি বিশেষ আলোচনার আয়োজন করে কেন্দ্রীয় সরকার। অথচ, ওই বিশেষ অধিবেশনে অনুপস্থিত থাকলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ বিরোধী শিবিরের একাংশ। এই অনুপস্থিতিকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে।
আরও পড়ুন: Saradha Scam: সারদা কেলেঙ্কারিতে ১২ বছরের পরে মুক্তির বার্তা, কিন্তু এখনও গারদের বাইরের আলো অধরা!
লোকসভা সূত্রে খবর, সোমবার অধিবেশনের শুরুতেই শুভাংশুর (Shubhanshu Shukla) গগনসফরের ঐতিহাসিক অবদান নিয়ে ‘বিকশিত ভারতের মহাকাশ গবেষণায় ভারতের ভূমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। তবে বিরোধীদের দাবি, “ভোট চুরি” সংক্রান্ত আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় তারা এই বিশেষ অধিবেশনে যোগ দেননি। রাহুল গান্ধী (Rahul Gandhi) সেই সময় বিহারে ‘ভোটাধিকার যাত্রা’য় অংশ নিচ্ছিলেন।
এই প্রেক্ষিতে বিজেপি-র তীব্র প্রতিক্রিয়া, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) সোশাল মিডিয়ায় লিখেছেন, “বিরোধীরা সরকারে ক্ষুব্ধ হতেই পারেন, কিন্তু একজন ভারতীয় মহাকাশচারীকে সম্মান জানানোর সুযোগে তাদের এমন অনুপস্থিতি দুর্ভাগ্যজনক। বিজ্ঞানী, প্রকৌশলী এবং মহাকাশ গবেষকদের অবদান অবজ্ঞা করলেন তারা।”
বিজেপির বক্তব্য, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বা গৌরবময় ঘটনা রাহুল গান্ধীর সংসদে অনুপস্থিতি যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লাতেও তিনি ছিলেন অনুপস্থিত, সেটিও মনে করিয়ে দিয়েছেন বিজেপি (BJP) নেতারা।যদিও কংগ্রেস (Congress) নেতৃত্ব সাফ জানিয়েছে, শুভাংশুর (Shubhanshu Shukla) সাফল্যে তাদের গর্ব রয়েছে। তবে দেশজুড়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক আলোচনাও এখন সময়ের দাবি। তাই সংসদে এই মুহূর্তে ভোটচুরির অভিযোগ নিয়ে সরব হওয়াও গণতন্ত্র রক্ষার এক অপরিহার্য দায়িত্ব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
