Iran Israyel War: হরমুজে উত্তেজনা, তেল ট্যাঙ্কারে ইরানি হামলায় মৃত্যু ২ ভারতীয়ের

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইজরায়েল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সেই হামলায় প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাবিক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ওই তেল ট্যাঙ্কারে কর্মরত ছিলেন তাঁরা। হামলার পর কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন:Election 2026: রাজ্যসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার জন, , কী বললেন তারা?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত দুই ভারতীয়ের মধ্যে একজন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশীষ কুমার এবং অন্যজন রাজস্থানের নাবিক দলীপ সিং। ওমানের দুকম বন্দরের কাছে ড্রোন হামলার পর পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী জাহাজটির উপর আঘাত হানা হয় বলে খবর। জাহাজটির নাম ‘স্কাইলাইট’। হামলার জেরে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন ক্রু সদস্য নিখোঁজ হয়ে পড়েন। মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-কে লক্ষ্য করে হামলা চালানো হয় ওমানের মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে। জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে অধিকাংশ ক্রু সদস্যকে সরিয়ে নিয়ে যায়। তবে বিস্ফোরণ ও আগুনে জাহাজের কিছু অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে যাওয়া দেহাবশেষ থেকে দুই নাবিকের হাড় উদ্ধার করা হয়েছে, যার ভিত্তিতেই তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ‘স্কাইলাইট’ নামের এই তেল ট্যাঙ্কারটি অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে, সাম্প্রতিক হামলার পর ইরান হরমুজ প্রণালীতে কঠোর নজরদারি জারি করেছে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অনুমতি ছাড়া কোনও জাহাজ যদি এই জলপথ অতিক্রম করার চেষ্টা করে, তবে সেটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। তবে চিনের জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।