Asim Munir: কাশ্মীর ইস্যুতে ফের কড়া সুরে আসিম মুনির! সন্ত্রাস নয়, ‘বৈধ সংগ্রাম’ বললেন পাকিস্তানি সেনাপ্রধান

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ফের একবার কাশ্মীর ইস্যুতে (Kashmir Issue) বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir)। করাচিতে নৌ একাডেমির পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) যা চলছে, তা কোনো সন্ত্রাস নয় বরং আন্তর্জাতিক আইনসম্মত স্বাধীনতার দাবি, এক ‘বৈধ সংগ্রাম’। তার এই মন্তব্যে ফের উত্তেজনার পারদ চড়েছে উপমহাদেশে, বিশেষ করে যখন দুই প্রতিবেশী দেশ এক সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার ছায়া কাটিয়ে উঠতে পারেনি।

আরও পড়ুন: Asim Munir: হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক! ওয়াশিংটনে উত্তেজনার কেন্দ্রে পাক সেনাপ্রধান আসিম মুনির

আসিম মুনির (Asim Munir) সরাসরি ভারতের দিকেই আঙুল তুলে বলেন, যারা কাশ্মীরিদের (Kashmir) ইচ্ছাকে দমন করতে চায় এবং সমস্যার সমাধানের বদলে সংঘাতের পথ বেছে নেয়, তারাই আসলে এই আন্দোলনের বৈধতা ও প্রাসঙ্গিকতাকে আরও জোরালো করে তুলছে। তিনি হুঁশিয়ারির সুরে জানান, ভবিষ্যতে যদি ভারত কোনো ধরণের আগ্রাসী মনোভাব দেখায়, তবে পাকিস্তান (Pakistan) ‘উপযুক্ত জবাব’ দেবে।

কাশ্মীর ইস্যুতে (Kashmir Issue) পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে মুনির (Asim Munir) বলেন, “পাকিস্তান (Pakistan) সব সময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এই সমস্যার ন্যায্য সমাধানের পক্ষেই থাকবে।” উল্লেখ্য, এর আগেও মুনির কাশ্মীরকে পাকিস্তানের ‘গলার শিরা’ বলে উল্লেখ করেছিলেন।

ভারত অবশ্য একাধিকবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে , জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (Ladakh) ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যটির বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন আরও তীব্র হয়েছে। মুনির তার ভাষণে ২০১৯ সালের বালাকোট বিমান হামলা ও সাম্প্রতিক অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রসঙ্গ টেনে বলেন, “গুরুতর উস্কানি সত্ত্বেও পাকিস্তান সংযম ও পরিপক্কতার সাথে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ধারক হিসেবে আত্মপ্রকাশ করেছে।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তানকে (Pakistan) দুর্বল মনে করে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, তবে তারা দ্রুত ও উপযুক্ত জবাব পাবে।” সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং তা নিয়ে কোনো দ্বিধা নেই।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT