নিউজপোল ব্যুরো: পুজোর উৎসবমুখর আমেজে শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং ২০১৯ সালের ‘সা রে গা মা পা’ বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য্য (Ankita Bhattacharyya)। তার নতুন গান ‘যে জন প্রেমের ভাব জানেনা’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
লোকসংগীতের আধুনিক স্পর্শে তৈরি এই গান শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাবে বাংলার হারিয়ে যাওয়া হৃদয়ের সুরের খোঁজে। গানটিতে অঙ্কিতার (Ankita Bhattacharyya) সঙ্গে যুগল কণ্ঠে শোনা যাবে অভিষেক ভট্টাচার্যকে (Abhishek Bhattacharya)। এই নতুন প্রজন্মের দুই শিল্পীর কণ্ঠে প্রেম ও বেদনার মেলবন্ধন যে এক নতুন আবহ তৈরি করবে, সে বিষয়ে আশাবাদী সকলেই।
গত ২৪ জুন মঙ্গলবারে, গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ভিডিও পরিচালনা এবং প্রযোজনায় রয়েছেন রূপন মল্লিক (Rupan Mallick)। ক্যামেরার মাধ্যমে তিনিও তুলে ধরবেন এক নিঃশব্দ, অব্যক্ত ভালোবাসার গল্প, লোকসংগীতের আবহে। লোকগানের মাটির গন্ধ আর হৃদয়ের কথা এই দুইয়ের সংমিশ্রণেই তৈরি হবে এই গানের ভিজ্যুয়াল ভাষা।

প্রযোজনার দায়িত্বে রয়েছে ড্রপস্ প্লে (Drops play), যারা এর আগেও একাধিক গুণমানসম্পন্ন মিউজিক ভিডিও উপহার দিয়েছে। গানটি প্রকাশ পাবে এই পুজোর আগেই, ফলে উৎসবের আনন্দে সুরের রঙ ছড়িয়ে দিতে প্রস্তুত অঙ্কিতা (Ankita Bhattacharyya) ও তার টিম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharyya) একজন জনপ্রিয় বাঙালি কণ্ঠশিল্পী। তার কিছু জনপ্রিয় বাংলা গানের মধ্যে রয়েছে “বসন্ত বহিলো”, “লাজে রাঙা”, “পিন্দারে পলাশের বন” এবং “কমলা”। আবারও লোকসুর ও আধুনিক সংগীতের এক অপূর্ব মেলবন্ধন ‘যে জন প্রেমের ভাব জানেনা’ এই গান যে দর্শক ও শ্রোতার হৃদয়ে আলাদা জায়গা করে নেবে, তা বলাই বাহুল্য।
