Mallikarjun Kharge: “ভূতের হাইকমান্ডে চলছে কংগ্রেস! খাড়গে কি কেবল মুখপাত্র?” কর্ণাটকে নেতৃত্ব সংকটে বিজেপির চাঁচাছোলা ট্রোল

দেশ

নিউজ পোল ব্যুরো: কংগ্রেসের (Congress) ভেতরের নাটক যেন থ্রিলারের চেয়েও বেশি জটিল! কর্ণাটকে (Karnataka) নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জনের মাঝেই ফের একবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তবে যা বললেন, তাতেই উল্টো বিতর্কের আগুনে ঘি পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেন, “সব সিদ্ধান্ত হাইকমান্ডের হাতে।”

আরও পড়ুন: Kerala: সাংবিধানিক বিতর্কে ‘ভারত মাতা’! কেরালায় উত্তাল রাজনৈতিক আবহাওয়া

এই মন্তব্যের পরই উঠেছে প্রশ্ন! যদি খাড়গেই (Mallikarjun Kharge) সভাপতি হন, তাহলে ‘হাইকমান্ড’ কে? তিনি নিজে কি তবে সেই ক্ষমতার কেন্দ্রে নেই? ঠিক এখানেই বিজেপি সুযোগ নিয়ে মঞ্চে নেমে এসেছে কড়া আক্রমণ নিয়ে। বিজেপি সাংসদ (BJP MP) তেজস্বী সূর্য (Tejasvi Surya) সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কেটে বলেন, “হাইকমান্ড যেন ভূতের মতো অদৃশ্য, কিন্তু সর্বত্র বিরাজমান!” তিনি আরও যোগ করেন, “যে খাড়গেকে (Mallikarjun Kharge) সবাই হাইকমান্ড ভেবে এসেছিল, তিনিই (Mallikarjun Kharge) আজ বলছেন, ‘আমি নই!’ এতটাই ভয়াবহ!”

রাজ্যের বিজেপি (BJP) নেতা আর অশোকও খাড়গেকে (Ashok Kharge) কটাক্ষ করে বলেন, “তিনি একজন দুর্ঘটনাজনিত সভাপতি, যিনি নিজেই জানেন না তার দল কী ভাবছে।” অন্যদিকে, কংগ্রেসের (Congress) অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও স্পষ্ট। ডি কে শিবকুমার (DK Shivakumar) ও সিদ্দারামাইয়া (Siddaramaiah) দুই শিবিরের মধ্যে চলা টানাপোড়েনে বারবার হাইকমান্ডের ছায়া পড়ছে। ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও, নেতৃত্ব বদলের আভাসে তোলপাড় হয়েছে রাজ্য কংগ্রেস (Congress)। বর্তমানে দলের ভারসাম্য রক্ষা করতে রণদীপ সুরজেওয়ালা বেঙ্গালুরুতে বিধায়কদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে ব্যস্ত, যা বিশ্লেষকদের মতে, ‘ড্যামেজ কন্ট্রোল মিশন’ ছাড়া কিছু নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT